হুগলির মহিলাদের ‘দিদি নাম্বার ওয়ান’ বানাতে চান রচনা! ‘অভিনয়’ বলে কটাক্ষ লকেটের

খবর লাইভ : সিঙ্গুরের বেগমপুর হাটতলায় বসন্ত উৎসবে যোগ দেওয়ার মধ্যে দিয়ে জনসংযোগ সারছিলেন হুগলি কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মঞ্চ থেকে তৃণমূলের তারকা প্রার্থীর ঘোষণা, “যদি বিজয়ী হই, তাহলে জি বাংলাকে বলবো হুগলি জেলার দিদিদেরকে আগে ডাকো। সবাইকে বলবো, আমাকে যদি দিদি নাম্বার ওয়ান করতে চাও , হুগলি জেলার মানুষ যারা আমাকে জিতিয়ে নিয়ে এসেছে, সেই হুগললির দিদিদের আগে দিদি নাম্বার ওয়ানে ডাকো, তারপরে অন্যসব দিদিরা আসবে।”

আরও পড়ুনঃ প্রশিক্ষণই বাঁচালো প্রাণ! খলিলভ-ই এখন মস্কোর ‘হিরো’

যদিও রচনার এমন মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েননি। বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। ভদ্রেশ্বরে বসন্ত উৎসবে যোগ দিয়ে লকেট বলেন, “মানুষ দিদি নাম্বার ওয়ানে যেতে চায় না, মানুষ কাজ চায়, সুরক্ষা চায। মানুষ কৃষি চায়, শিল্প চায়। টিভিতে গিয়ে দিদি নাম্বার ওয়ান করে কি হবে? ওটাতো একটা অভিনয়ের পার্ট। কিন্তু আজকের দিনে মানুষ দুর্নীতি চায়না। মানুষ তোলাবাজি সিন্ডিকেট চায়না।আমার লজ্জা লাগে, এখানে কেন এই ধরনের প্রার্থী দিল যার কোনও রাজনৈতিক অভিজ্ঞতাই নেই। খুব খারাপ লাগে অন্যান্য নেতাদের জন্য। হুগলির মানুষ এত বোকা নয়। যথেষ্ট শিক্ষিত তারা। হুগলির মানুষ জানে কোনটা রাজনীতি কোনটা অভিনয়।”

Rachana Banerjee – loket chatterjee – hoogly – didi number one – bjp – tmc

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago