খবর লাইভ : গতকাল পাঞ্জাবের বিরুদ্ধে দুরন্ত জয় পায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সৌজন্যে আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ৭৭ রান করেন তিনি। একটা সময় যখন একের পর এক উইকেট পরতে থাকে, তখন ব্যাট হেতে দলকে ভরসা দেন তিনি। আর সেই সুবাদে ম্যাচের সেরাও হন তিনি। আর ম্যাচের সেরা পুরস্কার নিতে এসে অভিমানী বিরাট। দিলেন সমালোচনার জবাব। বললেন , বিশ্বের অন্য প্রান্তে ক্রিকেটের প্রচারের জন্য আমার নাম ব্যবহার হয়।
ম্যাচ শেষে বিরাট বলেন, “ আমি জানি এখন আমার নাম বিশ্বের অন্য প্রান্তে ক্রিকেটের প্রচারের জন্য ব্যবহার হয়। তবে এখনও মনে হয় টি-২০ ক্রিকেটে কিছু দেওয়ার বাকি আছে আমার।”
এদিকে ইংল্যান্ড সিরিজ না খেলা এবং ছেলের জীবনে আসা নিয়ে মুখ খুললেন বিরাট। এই নিয়ে বিরাট বলেন, “এমন একটা জায়গায় চলে যেতে চেয়েছিলাম, যেখানে কেউ আমাদের চিনতে পারবে না। দুটো মাস শুধু নিজের মতো থাকতে চেয়েছিলাম। একেবারে স্বাভাবিক জীবন যাপন করতে চেয়েছিলাম। এই অভিজ্ঞতাটা অসাধারণ। আমি এখন দুই সন্তানের বাবা। পরিবারগত ভাবে আমার জীবনটাই বদলে গিয়েছে। একসঙ্গে আমরা অনেকটা সময় কাটিয়েছি। মেয়ের সঙ্গে সময় কাটাতে পেরেছি। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে, পরিবারের সঙ্গে এতটা সময় কাটানোর সুযোগ পেয়েছি। আমি তো দলের ক্রিকেটারদের বলছিলাম, গত দু’মাসে এত চিৎকার শুনিনি। আমার যে আরেকটা দিক আছে, সেটা গত দু’মাসে বুঝতে পেরেছি। এই উপলব্ধিটা অসাধারণ।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…