প্রশিক্ষণই বাঁচালো প্রাণ! খলিলভ-ই এখন মস্কোর ‘হিরো’

খবর লাইভ : কোন প্রশিক্ষণ কার জীবনে কীভাবে কাজে আসে তা হয়তো বিপদ না এলে বোঝাই সম্ভব না। চরম বিপদে স্নায়ুকে শক্ত রেখে সেই প্রশিক্ষণ কাজে লাগানোটাও একটা বড় চ্যালেঞ্জ। সেই পরীক্ষাতে পাস করেই এখন মস্কো শহরের নায়ক ১৫ বছরের ইসলাম খলিলভ। শুক্রবারের ক্রকাস সিটি হলে হামলার ঘটনায় প্রায় ১০০ জনের প্রাণ বাঁচিয়েছিল এই খলিলভ।

সিটি হলের স্টোরে পার্টটাইম কাজ করত ইসলাম খলিলভ। জঙ্গি হামলা হওয়ার সময় বিস্ফোরণের শব্দ আর গুলির আওয়াজ শুনেই বিপদের আঁচ পেয়েছিল সে। সঙ্গে সঙ্গে দল বেধে মানুষ বেরিয়ে আসতে দেখে সে। নিজে বিপদের মুখে পালিয়ে না গিয়ে প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে থাকা মানুষকে পথ দেখায়। চিৎকার করে বলতে থাকে কোন পথে পালাতে হবে।

আরও পড়ুনঃ কেকেআরের প্রথম জয়ে উচ্ছ্বসিত শাহরুখ খান, দিলেন বিশেষ বার্তা

এভাবেই সেই সন্ধ্যায় ১০০-র বেশি মানুষকে বাঁচিয়েছিল খলিলভ। রক্ষা পাওয়া মস্কোবাসী তাকে হিরোর আসনে বসালেও সে নিজেকে হিরো মানতে নারাজ। তার বক্তব্য সে চাকরি পাওয়ার সময় আর সবার মতোই এই প্রশিক্ষণ পেয়েছিল। ঘটনার দিন বিপদ দেখে শুধু নিজের কী করা উচিত সেই কাজই করেছিল।

এমনকি তার আরও দাবি এটা তার চাকরিরই একটা অংশ ছিল। তাই পালাতে থাকা একজনকেও সে পিছনে ফেলে আসেনি খলিলভ। ঘটনার আকস্মিকতা কাটিয়ে ওঠার পরে অবশ্য সে খানিকটা ভয় পেয়েছিল। ছেলের বাহাদুরিতে মাও খুশি হওয়ার থেকে বেশি ভয় পেয়েছিলেন কারণ এই জঙ্গি হানাই কেড়ে নিয়েছে ১৩৩ জনের প্রাণ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago