মেয়রের নির্দেশে গার্ডেনরিচকাণ্ডে তদন্ত কমিটি গঠন করল কলকাতা পুরসভা

খবর লাইভ : গার্ডেনরিচ কাণ্ডের পর নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা।বেআইনি নির্মাণ রুখতে কড়া আইনের পথে কেএমসি। পুলিশ প্রশাসন ও আইন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকের পর, নতুন করে নোটিফিকেশন করা হল কমিশনারের তরফে। একদিকে যেমন ৪০১-এর ‘এ’ ধারা অনুযায়ী বেআইনি নির্মাণকারীর ৫ বছর পর্যন্ত জেল হতে পারে। তেমনই এই আইনকে কমপক্ষে ৭ বছর এবং তার বেশি করার প্রক্রিয়া শুরু হল। একইসঙ্গে আইনের এই ধারার সঙ্গে প্রতারণা এবং জোচ্চুরি আইনের ধারাগুলি যোগ করা যায় কিনা তার জন্য, শহরের বিশিষ্ট আইনজীবী এবং পুলিশকে একটি রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন বিরাট, কি সেই রেকর্ড?

অন্যদিকে, গার্ডেনরিচের ১৩৪ নম্বর ওয়ার্ডে নির্মীয়মাণ বাড়ি ভেঙে পড়ার ঘটনায় তদন্ত কমিটি তৈরি করল কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে পুর কমিশনার ধবল জৈন এই তদন্ত কমিটি তৈরি করেছেন।

এই কমিটিতে কলকাতা যুগ্ম কমিশনার জ্যোতির্ময় তাঁতিকে এই তদন্ত কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে বলে খবর। সেই সঙ্গে কমিটিতে রয়েছেন পুরসভার বিল্ডিং বিভাগ, জঞ্জাল সাফাই এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আধিকারিকরা। পাশাপাশি কলকাতা পুলিস, বিএলআরও এবং পুরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রফেশনাল মুগ্ধা চক্রবর্তীকে কমিটিতে রাখা হয়েছে।

Gardenreach – investigation – committee – mayor – firhad hakim – kmc

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago