রাস্তার পশুদের গায়ে রং দেওয়ার আগে সাবধান! শহরবাসীকে সতর্কতা লালবাজারের

খবর লাইভ : হাতে গোনা আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই দেশ তথা রাজ্যবাসী মেতে উঠবে রঙের উৎসবে। ইতিমধ্যে শহরের বিভিন্ন প্রান্ত সেজে উঠেছে। পিচকারি, আবিরের পসরা নিয়ে অস্থায়ী দোকানে ছয়লাপ রাজ্য তথা দেশের একাধিক প্রান্ত। তবে আসন্ন দোল বা হোলির জন্য বিশেষ নির্দেশিকা জারি লালবাজারের। লালবাজারের তরফে সাফ জানানো হয়েছে, চলতি বছর রাস্তার কোনও পশু ও অনিচ্ছুক মানুষদের শরীরে একেবারেই রং দেওয়া যাবে না। এর অন্যথা হলেই বা অভিযোগ এলেই কড়া ব্যবস্থা নেবে লালবাজার। পুলিশের তরফে সাফ জানানো হয়েছে, সোমবার ও মঙ্গলবার দোল এবং হোলির দিন রং খেলার সময় যাতে কোথাও কোনও গোলমাল না হয়, সেদিকেও কড়া নজর থাকবে পুলিশের। পাশাপাশি কোনও গাড়ির ভিতর থেকে যাতে পথচারীদের লক্ষ‌্য করে কেউ রং না ছোঁড়ে সেদিকেও কড়া নজর থাকবে পুলিশের।

আরও পড়ুনঃ মেয়রের নির্দেশে গার্ডেনরিচকাণ্ডে তদন্ত কমিটি গঠন করল কলকাতা পুরসভা

লালবাজারের তরফে আরও জানানো হয়েছে, কাউকে যাতে জোর করে রং দেওয়া না হয়, তার জন‌্য শহরের বিভিন্ন রাস্তা ও বহুতলগুলিতেও নজর থাকছে পুলিশের। পাশাপাশি একই সঙ্গে যাতে রাস্তায় কুকুর ও অন‌্যান‌্য কোনও পশুর শরীরে কেউ রং দিয়ে মজার অছিলায় তাদের ক্ষতি না করে, সেই ব‌্যাপারেও শহরবাসীকে সতর্ক করছে পুলিশ। অন্যদিকে, দোল বা হোলির দিন শহরে অনেক দুর্ঘটনা ঘতে পাশাপাশি স্নান করতে গিয়েও অনেকের প্রাণহানির ঘটনা ঘটে। কিন্তু সেসব যাতে একেবারেই না হয় তার জন‌্য শহরের ৭০ ঘাটে পুলিশ মোতায়েন থাকবে বলে খবর। নজরদারি চলবে গঙ্গা ও বিভিন্ন সরোবর বা পুকুরের ঘাটেও। সূত্রের খবর, শহরের ৪৩টি ঘাটে কলকাতা পুলিশের ডিজাস্টার ম‌্যানেজমেন্ট গ্রুপকে সতর্ক থাকতে বলা হচ্ছে।

এছাড়া দোল ও হোলির দিন সকাল থেকে সন্ধ‌্যা পর্যন্ত কলকাতার রাস্তায় থাকবে অতিরিক্ত পুলিশ বাহিনী। সোমবার কলকাতার রাস্তায় থাকছে কমপক্ষে সাড়ে তিন হাজার পুলিশ। পাশাপাশি দোল ও হোলিতে সকাল থেকেই রাস্তায় থাকবেন ২৬ জন ডিসি পদমর্যাদার পুলিশ আধিকারিক। দিন ও রাতে থাকবে ৪৪টি করে টহলদার বাইক। থাকবে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। দিনভর শহরে টহল দেবে ৫৮টি পিসিআর ভ‌্যান।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago