খবর লাইভ : গার্ডেনরিচে ধ্বংসস্তূপের তলা থেকে উদ্ধার আরও এক দেহ! দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে ২টো ৫০ নাগাদ তল্লাশি অভিযান চালানোর সময় আরও একটি দেহ নজরে আসে উদ্ধারকারী দলের সদস্যদের। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম আবদুল রউফ নিজামি (৪৫)। এলাকায় তিনি পরিচিত ছিলেন শেরু চাচা নামেই। রাতেই তাঁর দেহ উদ্ধারের পর এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর ছেলেরা দেহ শনাক্ত করেন। গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার কারণে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন ওই ব্যক্তি। দুর্ঘটনার পর থেকে এতদিন যোগাযোগ করা যাচ্ছিল না তাঁর সঙ্গে।
আরও পড়ুনঃ কেন বাতিল? আধার ধোঁয়াশায় কেন্দ্রের হলফনামা দাবি হাইকোর্টের
স্থানীয় সূত্রে খবর, ধ্বংসস্তূপের নীচ থেকেই শেরু ফোনে স্থানীয় কয়েকজনকে জানিয়েছিলেন, তিনি বেঁচে আছেন। তাঁর সঙ্গে আরও কয়েক জন আটকে পড়ার কথা জানিয়ে তড়িঘড়ি তাঁদের বাইরে বের করার কথা জানান। এরপরেই ফোন বন্ধ হয়ে যায় তাঁর। অন্যদিকে, বৃহস্পতিবারই পুলিশের তরফে জানানো হয়েছিল উদ্ধারকাজ একেবারে শেষের পথে। তবে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলবে। সেই ধ্বংসস্তূপ সরাতে গিয়েই শুক্রবার ভোরে আরও একটি দেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, শেরু ওই বহুতলটিতে বিদ্যুতের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। প্রতিদিন রাতেই ওই নির্মীয়মাণ বহুতলের কাছে যেতেন তিনি। আড্ডা দিতেন। পরে আবার বাড়ি ফিরে আসতেন। রবিবার রাতেও ওই নির্মীয়মাণ বহুতলের কাছে গিয়েছিলেন শেরু। আর তারপরই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। শেরুর পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী, ছেলে এবং চার মেয়ে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…