কেজরিওয়ালকে গ্রেফতারের প্রতিবাদে অশান্ত দিল্লি! বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে ভ্যানে তুলল পুলিশ

খবর লাইভ : আবগারি মামলায় বৃহস্পতিবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। বর্তমানে দিল্লির ইডি দফতরেই রয়েছেন তিনি। এদিকে ভোটের মুখে আপ প্রধানকে ক্ষমতার জোরে গ্রেফতারির প্রতিবাদে মোদি সরকারের সংস্থার বিরুদ্ধে সরব আম আদমি পার্টির নেতা, কর্মীরা। বৃহস্পতিবার অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে ইডি হানার পর থেকেই রীতিমতো অশান্ত হয়ে উঠেছে দেশের রাজধানী শহর। এদিকে শুক্রবার দুপুর ২টোর কিছু সময় পর পিএমপিএলএ আদালতে তোলা হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। আর সেকারণেই সকাল থেকে দিল্লির একাধিক জায়গায় চলছে বিক্ষোভ।

আম আদমি পার্টির তরফে অভিযোগ, কেজরিওয়ালের পরিবারকে গৃহবন্দি করা হয়েছে। তাঁদের একেবারেই বাইরে বেরতে দিচ্ছেন না ইডি আধিকারিকরা। পাশাপাশি মোদি সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলে দিল্লির রাজপথে বিক্ষোভ দেখাচ্ছেন শয়ে শয়ে সমর্থক। এদিকে কেজরিওয়ালকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ দেখানোর কারণে দিল্লির আইটিওতে আম আদমি পার্টির কর্মীদের আটক করেছে পুলিশ। বাদ যাননি দিল্লির মন্ত্রীরাও। সৌরভ ভরদ্বাজ থেকে শুরু করে আতিশিকে এদিন আটক করেছে পুলিশ। এদিন তাঁদের টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলা হয় বলে অভিযোগ।

বৃহস্পতিবার রাতে আবগারি মামলায় মদ জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে পৌঁছায় ইডির দল। প্রায় দু’ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেন ইডি আধিকারিকরা। গ্রেফতারের পরপরই আপ নেতা-কর্মীরা এর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এদিনের বিক্ষোভের জেরে দিল্লির রাস্তায় প্রবল যানজট সৃষ্টি হয়েছে। পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে দিল্লির মেট্রো পরিষেবাও।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago