খবর লাইভ : দু’শো মিটারের মধ্যে গায়ে গা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে সাত-আটটি বাড়ি! গার্ডেনরিচের ফতেপুরে এই বাড়ির সারির মধ্যেই একটি ভেঙে পড়ে রবিবার রাতে। বুধবার সকালে ঝিরঝিরে বৃষ্টির মধ্যে চাতালে দাঁড়িয়েই ভেঙে পড়া বহুতলের উদ্ধার কাজ দেখার ফাঁকে এক যুবক বললেন, ‘‘এই বাড়ির জঙ্গলের প্রোমোটার এক জনই।’’ এলাকার বাসিন্দাদের দাবি, ওই এলাকায় যে বহুতলই হোক না কেন, তার প্রোমোটার মহম্মদ ওয়াসিম ওরফে ওয়াসি।
স্থানীয় কাউন্সিলর শামস ইকবাল বলছেন, ‘‘একটা বাড়ি ভেঙে পড়া বিচ্ছিন্ন ঘটনা। কর্মহীন ছেলেরা নির্মাণ ব্যবসায় নেমেছে, তাতে খারাপ কী? সিন্ডিকেট মানেই কিন্তু খারাপ নয়।’’
গার্ডেনরিচ অবশ্য সিন্ডিকেটের দ্বৈরথ দেখেনি। স্থানীয়রা বলছেন, এখানে সবাই ওয়াসির ছাতার তলায় থাকতেন। তাই দ্বৈরথের প্রশ্ন নেই। তবে থাবা বাড়তে বাড়তে ফ্ল্যাট ছাড়িয়ে ব্যক্তিগত বাড়িতেও পড়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…