গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল; মুখ্যমন্ত্রী তিনিই থাকছেন, দাবি আপ নেতৃত্বের

খবর লাইভ : লোকসভার নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার পর ভারতের ইতিহাসে প্রথমবার গ্রেফতার হলেন কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই নিয়ে লোকসভা ভোটের আগে দেশের দুই মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করল কেন্দ্রীয় এজেন্সি। তবে গ্রেফতারির পরেও কেজরিওয়ালই দিল্লির মুখ্যমন্ত্রী থাকছেন বলে দাবি আপ নেতৃত্বের। জেল থেকে তিনিই দিল্লির শাসন পরিচালনা করবেন বলে জানানো হয়। বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার নির্লজ্জ নিদর্শন ভোটের আগে বিরোধী দলের শীর্ষ নেতা-নেত্রীদের গ্রেফতারি।

আরও পড়ুনঃ এনআরসি-আতঙ্কে চূড়ান্ত উদ্বেগে চরম সিদ্ধান্ত কলকাতার যুবকের! 

বৃহস্পতিবার দিল্লির রাউস এভিনিউ আদালত কেজরিওয়ালের রক্ষাকবচ তুলে নেয়। তার কয়েকঘণ্টার মধ্যেই কেজরিওয়ালের বাড়িতে হানা দেয় ইডির আট সদস্যের একটি তদন্তকারী দল। তাঁরা প্রথমেই বাজেয়াপ্ত করেন কেজরিওয়ালের মোবাইল। ফলে আপের অন্যান্য নেতারাও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তারপরই তাঁর বাড়ির বাইরে জমায়েত হন আপের শীর্ষ নেতৃত্ব থেকে দিল্লি বিধানসভার স্পীকারও। প্রায় দুঘণ্টা জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর কেজরিওয়ালকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করে ইডি-র সদর দফতরে নিয়ে যাওয়া হয়।

তবে গ্রেফতারির সময়ও অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী পদত্যাগ করেননি। আপ নেত্রী অতসী জানান, অরবিন্দ কেজরিওয়ালই দিল্লির মুখ্যমন্ত্রী থাকছেন। জেল থেকেও তিনিই শাসন পরিচালনা করবেন। সেই সঙ্গে সুপ্রিম কোর্টে ইডি-র পদক্ষেপের বিরুদ্ধে আবেদন জানায় আপ এবং দ্রুত শুনানির আবেদনও জানানো হয়। যদিও বৃহস্পতিবার রাত পর্যন্ত সেই মামলা গৃহিত হয়নি।

গ্রেফতারির পর আপ নেতৃ্ত্ব কেজরিওয়ালের বাড়ির বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন। বেশ কিছু শীর্ষ নেতৃত্বকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। তাঁদের দাবি আরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা যায় না। কারণ কেজরিওয়াল একটি মতাদর্শ। পাশাপাশি বিজেপির ঘৃণ্য রাজনীতির বিরোধিতা করা হয় বিরোধীদের পক্ষ থেকে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago