ভোট শেষের আগে অভিষেককে ডাকতে পারবে না ইডি, সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

খবর লাইভ : লোকসভা নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকতে পারবে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানিয়ে দিল শীর্ষ আদালত। একইসঙ্গে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও ডাকতে পারবে না ইডি। ১০ জুলাই পরবর্তী শুনানি পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে বলে জানিয়েছেন অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু। একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করার বিষয় আবেদনের শুনানিও হবে ১০ জুলাই।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি শেষ ডেকেছিল ২০২২ সালের মার্চ মাসে। আর তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে এনফোর্সমেন্ট ডিরেক্টরের শেষবার ডেকেছিল ২০২৩-এর সেপ্টেম্বরে। তারপর থেকে তাঁদের আর ডাকা হয়নি। শুধু তাই নয়, যতবারই ডাকা হয়েছে তাঁরা তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছেন। এই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশ, ভোট প্রক্রিয়া শেষ হওয়ার আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিটা বন্দ্যোপাধ্যায়কে আর কোনোভাবেই ডাকতে পারবে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি রয়েছে ১০ জুলাই। সেই পর্যন্তই এই আদেশ কার্যকর থাকবে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু। একই সঙ্গে অভিষেকের ব্যক্তিগত সচিব সুমিত রায়ের ক্ষেত্রেও প্রায় একই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সে ক্ষেত্রেও মামলা মামলার পরবর্তী শুনানি রয়েছে সেই একই তারিখ ১০ জুলাই।

নির্বাচন এলেই বিরোধী রাজনৈতিক দলগুলিকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্থা করে মোদি সরকার- এই অভিযোগ একা তৃণমূলের নয়, বাম, কংগ্রেস, এসপি, আরজেডি, শিবসেনা, আপ- সব রাজনৈতিক দলেরই। এর আগে যতবারই কেন্দ্রীয় এজেন্সি ডেকেছে অভিষেক গিয়ে তাঁর বক্তব্য জানিয়ে এসেছেন। শুধু তাই নয়, দীর্ঘ ৯-১০ ঘণ্টা কেন্দ্রীয় এজেন্সির অফিসে থাকার পরেও বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির এই রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে হুংকার দিয়েছেন। ভোটের আগে তাঁর রাজনৈতিক কর্মসূচি রয়েছে। সেই কারণে তিনি খুবই ব্যস্ত। এই পরিস্থিতিতে তাঁকে আর ডাকতে পারবে না ইডি- স্পষ্ট নির্দেশ শীর্ষ আদালতের।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago