মঙ্গলে মুখ ভার আকাশের, আগামী তিনদিন বৃষ্টির পূর্বাভাস!

খবর লাইভ : সকাল থেকেই আকাশের মেজাজ ভাল নেই। মঙ্গলে সকালে রোদের তেজ না থাকায় সেভাবে গরম অনুভূত হচ্ছে না। কলকাতার বেশ কিছু এলাকায় ঝিরঝিরে বৃষ্টি হয়েছে ভোরের দিকে। সোমবার সন্ধ্যার পর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে কমেছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতির খুব একটা পরিবর্তন হবে না। বৃষ্টির সঙ্গে একদিকে যেমন ঝোড়ো হাওয়া বইবে তেমনই আবার কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

আরও পড়ুনঃ গার্ডেনরিচে ক্রমেই লম্বা হচ্ছে মৃত্যু মিছিল, মৃতের সংখ্যা বেড়ে হল ৯

কলকাতা শহর শহরতলিতে সকালে সেভাবে বৃষ্টি না হলেও বিকেলের পর থেকেই আবহাওয়া বদলে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সন্ধ্যায় কয়েক পশলা বৃষ্টি ভিজবে শহর। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ আর নদিয়ায় বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে। শুক্রবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টির সৌজন্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা খানিক কমেছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। বসন্তের বৃষ্টিতে রাতের দিকে বেশ শীত শীত ভাব টের পাচ্ছে দক্ষিণবঙ্গবাসী।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago