দেব-হিরণের বাকযুদ্ধে ঘাটালে জমে উঠেছে ভোটের প্রচার

খবর লাইভ : এবার লোকসভা নির্বাচনে বাংলার ৪২টি আসনের মধ্যে অন্যতম নজরকাড়া কেন্দ্র পশ্চিম মেদনীপুরের ঘাটাল। এই কেন্দ্রে মুখোমুখি টলিউডের দুই তারকা অভিনেতা দেব ও হিরণ। তবে বিনোদন জগতের হলেও দু’জনের সংসদীয় রাজনীতিতে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। দু’জনেই নির্বাচিত জনপ্রতিনিধি। দেব ঘাটালে দু’বারের তৃণমূল সাংসদ। এবারও জোড়াফুল প্রতীকে লড়ছেন তিনি। অন্যদিকে, হিরণ খড়গপুর সদর কেন্দ্রের বিজেপি বিধায়ক। পুরভোটে কাউন্সিলরও হয়েছেন তিনি। তাই ঘাটালে দেবের বিরুদ্ধে পদ্ম শিবির হিরণেই আস্থা রেখেছে।

নাম ঘোষণার পর থেকেই ঘাটালে প্রচারে নেমে পড়েছেন দেব ও হিরণ। জমে উঠেছে দুই তারকার বাকযুদ্ধ। আক্রমণের শুরুটা অবশ হয়েছে হিরণের দিক থেকেই। প্রথমে পাত্তা না দিলেও ধীরে ধীরে মুখ খুলছেন দেবও। দেবের প্রশ্ন, তিন বছর ধরে হিরণ খড়গপুর সদরের বিধায়ক। দু’ বছরের কাউন্সিলর। অথচ এতদিন ধরে তিনি কী করেছেন খড়্গপুরের মানুষের জন্য? কতবার তাঁকে দেখা গিয়েছে খড়্গপুরের মানুষের পাশে? হিরণের পাল্টা খোঁচা, ‘উনি তো ৯০ ভাগ সময় শ্যুটিংয়েই ব্যস্ত থাকেন। লোকসভায় উপস্থিতির হার মাত্র ১১ শতাংশ!’

ব্যক্তি আক্রমণ করতে গিয়ে হিরণ বলেন, দেব গোরু চুরির টাকা তোলেন, ৩০ শতাংশ কাটমানি নেন। প্রচারে গিয়ে দেবকে খোঁচা দিতে ‘তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই’ গানের কলিও শোনা গিয়েছে হিরণের মুখে। পাল্টা দেব বলেন, ‘আমার মনে হয় উনি আমাকে ভালোবাসেন। উনি মনে করেন যে, আমাকে আক্রমণ করলে ওঁর গ্রহণযোগ্যতা বাড়বে। কিন্তু ঘাটালে এসব চলে না। এভাবে ভোট পাওয়া যায় না।’

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago