খবর লাইভ : রবিবার মাঝরাত থেকে এখনও গার্ডেনরিচের ফতেপুর ব্যানার্জি বাগান লেনের ভেঙে পড়া বহুতলের ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চলছে। নিচে যাঁরা আটকে, তাঁদের স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস বজায় রাখতে জল ও অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। আশঙ্কার বিষয়, ধ্বংসস্তূপে আটকে পড়া ৪ জনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। নতুন করে কোনও প্রাণহানি রুখতে উদ্ধারকারী দল দ্রুততার সঙ্গে কাজ চালাচ্ছে।
অসুস্থ শরীর নিয়েও সোমবার সকালেই দুর্ঘটনাস্থল ঘুরে দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানান, নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে এই ঘটনার জন্য যারা দোষী, তাদেরও রেয়াত করা হবে না। মুখ্যমন্ত্রী জানান, ঘিঞ্জি এলাকায় বেআইনি নির্মাণের জন্য এই দুর্ঘটনা। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই পুলিশ তৎপরতা শুরু করে। ইতিমধ্যে প্রোমোটারদের একজনকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মহম্মদ ওয়াসিম বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
বহুতল বেআইনিভাবে নির্মাণ করা হচ্ছিল এই কথা মেনে নিয়ে মেয়র জানিয়েছেন, “এ সব এলাকায় বাম আমল থেকে বেআইনি নির্মাণ চলছে। কারণ, সে সময়ে প্রশাসনের কাছ থেকে নির্মাণের অনুমতি পাওয়া যেত না। অনুমতি জোগাড় করতে অনেক হেনস্থা হতে হত। বিএলআরও অফিসে গিয়ে পায়ের চটি ক্ষয়ে যেত। তাই প্রোমোটারেরা বেআইনি নির্মাণের পথে হাঁটতেন। আমরা আসার পর এই কাজ অনেক সহজ করে দিয়েছি। তা-ও কেন কিছু কিছু লোক বেআইনি নির্মাণ করছেন, জানি না।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…