শেখ শাহজাহান নামাঙ্কিত মার্কেটে উড়ল বিজেপির পতাকা

খবর লাইভ : সন্দেশখালি কান্ডের পর সন্দেশখালির বেতাজ বাদশা, অপসারিত জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ‍্যক্ষ শেখ শাহজাহানের নামাঙ্কিত মার্কেটে বিজেপির দলীয় পতাকা লাগিয়ে একপ্রকার দখল নিল বিজেপির নেতা-কর্মীরা।

শেখ শাহজাহান বর্তমানে সিবিআই হেফাজতে। সন্দেশখালি ১নং ব্লকের সরবেড়িয়া বাজারে শেখ শাহজাহানের বিশাল এক মার্কেট রয়েছে। সেই মার্কেটে তৃণমূলের পতাকা খুলে লাগিয়ে দেওয়া হল বিজেপির পতাকা। তা দেখে হতবাক স্থানীয় বাসিন্দারা। সামনে লোকসভা ভোট সেই ভোটের আগে বিজেপি নিজেদের মাটি শক্ত করতে মরিয়া চেষ্টা করছে। ২০১৩ সালের পর সন্দেশখালি জুড়ে কোন বিরোধী দল সাহস করে পতাকা লাগাতে পারেনি। এই প্রথম ওই এলাকা অর্থাৎ সন্দেশখালির বাঘ শেখ শাহজাহানের ডেরায় ঢুকে একাধিক জায়গায় বিজেপির দলীয় পতাকা টানানো হল।

আরও পড়ুনঃ লোকসভা ভোটের আগে স্বস্তি! আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে ‘রক্ষাকবচ’ আদালতের
সন্ত্রাসের আবহাওয়া, কেন্দ্র বাহিনীর আগমন, ভারি বুটের দাপাদাপির আওয়াজ- এই সবের মধ্যে গত ৫ মার্চ বসিরহাট মহকুমার সন্দেশখালি-র এক নম্বর বেড়মজুর গ্রাম পঞ্চায়েতে প্রায় ১০ বছর পরে উড়েছে লাল পতাকা। ২০১৩ সালের পঞ্চায়েতে নির্বাচনে বামেদের পরাজয়ের পরেই বেড়মজুরে আর অন্য কোনও রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের কাজ করা সম্ভব হয়নি বলেই জানান স্থানীয় বামকর্মীরা। বেড়মজুরে সিপিআইএম-এর শেষ পতাকাটা যেখান থেকে খোলা হয়েছিল সেখানেই ১০ বছর পরে আবার লাল পতাকা বাঁধা হয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago