ফের জ্বালানির দাম কমালো কেন্দ্র সরকার

খবর লাইভ : কথা বলে ভোট বড় বালাই। সত্যি যে তাই সেটা বিজেপি সরকারের  কাজকর্ম দেখে সাধারণ মানুষের কাছে বেশ পরিষ্কার। ভোট বাক্স ভরাতে এবার জ্বালানির নামমাত্র দাম কমালো মোদি সরকার। আগে সাধারণ মানুষকে সমস্যার মধ্যে ফেলে ভোটের আগে নাম কেনার নয়া ফন্দি। গড়ে দু-আড়াই টাকা কমে আজ সকাল থেকে ধার্য হল পেট্রোল ডিজেলের নতুন দাম।

শিয়রে ভোট, রাজনীতির ‘জমিদার’রা যেন কেন প্রকারে দেশের মানুষের মন পেতে মরিয়া। সারা বছর যাঁরা সাধারণ মানুষের জীবনযাত্রা সম্পর্কে এতটুকু খোঁজখবর নেন না, তাঁরাই ভোটের আগে কখনও গ্যাসের দাম ১০০ টাকা, আবার কখনও পেট্রোল ডিজেলের দাম ২ টাকা কমিয়ে বড় বড় বক্তৃতা দেন। হেঁশেল থেকে গণপরিবহন ব্যবস্থা সর্বত্রই জ্বালানির ছেঁকায় নাজেহাল মানুষ। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী বুধবার জানিয়েছিলেন, জ্বালানির দাম নাকি সরকার ঠিক করে না। এই সিদ্ধান্ত নেয় তেল কোম্পানি। কিন্তু বিজেপি সরকারের ঠুনকো আশ্বাসে চিঁড়ে ভিজবে না জেনেই কি ২৪ ঘণ্টার মধ্যে দেশজুড়ে কমলো জ্বালানির দাম! পশ্চিমবঙ্গ পেট্রোলিয়াম ডিলারস অ্যাসোসিয়েশন সূত্রে খবর, কলকাতায় আজ সকাল ৬ টা থেকে জ্বালানির নতুন দাম প্রযোজ্য হয়েছে।২ টাকা ৫০ পয়সা কমে আজ থেকে পেট্রোলের নতুন দাম ১০৩ টাকা ৫৩ পয়সা। ডিজেল হল ৯০ টাকা ৪২ পয়সা, দাম কমল মাত্র ২ টাকা ৩৪ পয়সা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago