খবর লাইভ : এই মুহূর্তে বাংলার মানুষের কাছে স্বস্তির খবর। ভাল আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কপাল ফেটে গুরুতর আঘাত পেলেও আপাতত স্থিতিশীল বাংলার মুখ্যমন্ত্রী। বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স থেকে পরীক্ষার পর নিজের গাড়িতে করেই বাড়ি ফিরলেন মমতা। একই গাড়িতে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম হাসপাতাল থেকে বেরোনোর সময় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের অভিষেক জানান, মুখ্যমন্ত্রী আপাতত ভালো আছেন। তবে মাথায় গুরুতর চোট লেগেছে। চারটে সেলাই পড়েছে। বাংলার মানুষের আশীর্বাদে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলেও জানান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
সন্ধ্যা সাড়ে ছটা সাতটা নাগাদ বাড়িতে পড়ে গিয়ে কপাল ফেটে রক্তাক্ত হন মমতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময় বাড়িতেই উপস্থিত ছিলেন এবং দ্রুত তিনি মুখ্যমন্ত্রীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। সেই অবস্থায় সাময়িকভাবে অচেতন ছিলেন মমতা। পরে প্রাথমিক চিকিৎসার পর তাঁর জ্ঞান ফিরে আসে। এরপরই মাথার আঘাত কতটা গুরুতর সেটা জানতে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স নিয়ে যাওয়া হয় মুখ্যমন্ত্রীকে। গোটা চিকিৎসা প্রক্রিয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিলেন অভিষেক। এরপর নিজের গাড়িতে করেই বাড়ি ফেরেন অসুস্থ মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর আহত হবার খবর শুনে উদ্বিগ্ন রাজনৈতিক মহল। রাত ৯ঃ৫১ মিনিটে হাসপাতালে পৌঁছে যান রাজ্যপাল। এর আগে সমাজ মাধ্যমে পোস্ট করে উপরাষ্ট্রপতি থেকে বিরোধী দলের নেতা ও সর্বভারতীয় দলের বিভিন্ন নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করেন। তৃণমূল কংগ্রেসের সমাজ মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ছবি পোস্ট করা মাত্রই দ্রুত দলের সব নেতা-মন্ত্রীরাই এসএসকেএম হাসপাতালে উপস্থিত হন। শেষ প্রাপ্ত খবর অনুযায়ী রাত ৯টা ৫৫ মিনিট নাগাদ কালীঘাটে নিজ বাসভবনে ফিরেছেন মমতা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…