মমতার দাবি নস্যাৎ করে সিএএ নিয়ে মুখ খুললেন অমিত শাহ

খবর লাইভ : নাগরিকত্ব সংশোধনী আইন সারা দেশে কার্যকর হওয়ার পর থেকেই বিভ্রান্তি ও বিতর্ক লেগেই রয়েছে। এই আবহে এই আইনের সমর্থনে ফের সওয়াল করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এনিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য বিরোধী নেতা-নেত্রীদের তোপ দেগেছেন তিনি।সোমবার সিএএ কার্যকর হতেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় তীব্র বিরোধিতা করেন। বাংলা সহ কেরল, তামিলনাড়ুর তরফেও বলা হয় সে রাজ্যে কোনও ভাবেই মানা হবে সিএএ।

সিএএ হল নাগরিকত্ব সংশোধনী আইন। এই আইনের মাধ্যমে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান ও পার্সি ধর্মের লোকেরা ৩১ ডিসেম্বর ২০১৪ সালের আগে ভারতে এসে বসতি স্থাপন করলে নাগরিকত্বের আবেদন করতে পারবেন। ভারতে আসার বৈধ কাগজপত্র না থাকলে তাঁরা নাগরিকত্বের আবেদন করতে পারেন।
বাংলার, কেরালার মতো রাজ্যে কি সিএএ কার্যকর হবে না? এ প্রসঙ্গে অমিত শাহ বলেন, ‘এই রাজ্যগুলি এই আইনের বিরোধিতা করার অধিকার নেই রাজ্য়গুলির। আমাদের সংবিধানের অনুচ্ছেদ ১১-তে নাগরিকদের নাগরিকত্ব বিষয়ক আইন তৈরির অধিকার কেবলমাত্র ভারতের সংসদকেও দেওয়া হয়েছে। এটি কেন্দ্রের বিষয়। কেন্দ্র-রাজ্যের যৌথ বিষয় নয়। নাগরিকত্ব দেওয়ার আইন তৈরি ও সেই আইন কার্যকর দু’টি বিষয়ের ক্ষমতাই সংবিধানের ২৪৬-এর ১ অনুচ্ছেদের সপ্তম তফশিলে কেন্দ্রকেই দেওয়া হয়েছে। তথ্য যাচাইয়ের বিষয়টি রাজ্য়ের উপর নির্ভর করবে না। কারণ আবেদনকারী দেখাবেনই তিনি নির্দিষ্ট সময়ে কোন দেশ থেকে এসেছিলেন। সেই তথ্য যাচাই রাজ্যে হলেও ভারত সরকার তা করবে। ভোটের পর সব রাজ্য সরকারই সিএএ মেনে নেবে। ভোটের কারণে তুষ্টিকরণের রাজনীতি করছে রাজ্য সরকারগুলি।’

আরও পড়ুনঃ সিপিএমের প্রার্থী তালিকায় চমক: দমদমে সুজন, যাদবপুরে ছাত্রনেতা সৃজন
আইন অনুসারে, সংবিধানে ষষ্ঠ তফসিলের অধীনে সুরক্ষিত অসম, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরার উপজাতীয় অঞ্চলগুলিতে সিএএ-এর বিধানগুলির প্রযোজ্য হবে না। এর সঙ্গে প্রযোজ্য হবে না উত্তর-পূর্বাঞ্চলেরও। যেসব রাজ্যে ইনার লাইন পারমিট সিস্টেম রয়েছে সেখানে এই আইন প্রযোজ্য হবে না। ইনার লাইন পারমিট ও সংবিধানের ষষ্ঠ তফসিল উত্তর-পূর্ব রাজ্যগুলির কিছু এলাকায় উপজাতীয় গোষ্ঠীগুলিকে সুরক্ষা প্রদানের লক্ষ্য়ে প্রয়োগ করা হয়েছিল। মণিপুর আগে ইনার লাইন পারমিটে অন্তর্ভুক্ত ছিল না। কিন্তু পরে এটিও অন্তর্ভুক্ত হয়। ইনার লাইন পারমিট হল এক ধরনের ভ্রমণ নথি যা অন্য রাজ্যের লোকেদের সীমিত সময়ের জন্য দেওয়া হয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago