ফের পদ্ম শিবিরের পথে অর্জুন! কী বললেন শুভেন্দু

খবর লাইভ : অর্জুন কি পদ্মশিবিরের যোগ দিচ্ছেন! এই জল্পনার মাঝেই তাঁর এবং বঙ্গ বিজেপির ভাবনা স্পষ্ট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, দিল্লি ঠিক করবে।মমতা, অভিষেকের ছবি সরিয়ে সেখানে মোদির স্বাক্ষর করা শুভেচ্ছাবার্তার ছবি আসায় অর্জুনের বিজেপি যোগের জল্পনা আরও বেড়েছে। ব্যারাকপুরের সাংসদকে এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল, তবে কি তৃণমূল ছাড়ছেন? জবাবে তিনি বলেন, দলে এখন আমি অবাঞ্ছিত (আনওয়ান্টেড)। আমার কোনও চাহিদা ছিল না। কিন্তু আমার দেড় বছর নষ্ট করা হল।

আরও পড়ুনঃ ফের ভোলবদল, এবার কোন পথে অর্জুন সিং ?

কিন্তু বিজেপি তাঁকে নেবে কি? সেই নিয়ে মঙ্গলবার নিজের অবস্থান স্পষ্ট করেন শুভেন্দু। তিনি বলেন, বিজেপিতে কাকে নেওয়া হবে আর কাকে নেওয়া হবে না, তার সিদ্ধান্ত আমি নিই না। আমি শুধু আমার মতামত জানাতে পারি। সিদ্ধান্ত দিল্লিতে হবে।২০১৯ সালে লোকসভা নির্বাচনে ব্যারাকপুর থেকে টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন অর্জুন। বিজেপির টিকিটে জিতেই ব্যারাকপুর থেকে সাংসদ হন। কিন্তু ২০২২ সালে আবারও তৃণমূলে ফিরে আসেন। অর্জুনের দাবি, লোকসভা নির্বাচনে ব্যারাকপুর থেকে টিকিট দেওয়া হবে বলেই তাঁকে তৃণমূলে আনা হয়েছিল।

বিরোধী দলনেতা যোগ করেন, অর্জুনের দল ছাড়ার দিন আমি বলেছিলাম ভুল করছেন। যাওয়ার আগেও আমার সঙ্গে কথা হয়েছিল। এক সঙ্গে দুপুরের খাবার খেয়ে ওঁকে আটকানোর চেষ্টা করেছিলাম। রাজনীতিতে থাকতে গেলে তো এমন মনোমালিন্য হয়ই। সব সংসারেই হয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago