রাজনীতিকে ‘আলবিদা’ সায়ন্তিকার? ভাইরাল চিঠি ঘিরে জল্পনা তুঙ্গে

খবর লাইভ : রবিবারই ব্রিগেডের জনগর্জন সভা থেকে ৪২ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। আর তার কিছু সময় পর রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুরু নয়া জল্পনা। একটি চিঠি ঘিরে সেই জল্পনাই প্রকট হচ্ছে। তবে কী সত্যিই তিনি পদত্যাগ করলেন? তা এখনও স্পষ্ট নয়। যদিও চিঠি সামনে আসলেও সায়ন্তিকার সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। পাশাপাশি চিঠিটি যে তাঁর নয় সেবিষয়ে কোনও প্রতিবাদপত্রও পাঠাননি সায়ন্তিকা। ফলে দলের সমস্ত রাজনৈতিক দায়িত্ব থেকে তাঁর ইস্তফা দেওয়া নিয়ে শুরু জোর জল্পনা।

আরও পড়ুনঃ নতুন ইনিংসের জন্য ইউসুফকে নিয়ে আবেগঘন পোস্ট ভাই ইরফানের
তবে শোনা যাচ্ছে রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কাছে নাকি পদত্যাগ পত্র পাঠিয়েছেন এই তারকা-নেত্রী। এমনও শোনা যাচ্ছে সোমবারই সায়ন্তিকা মঞ্জুষার ডিরেক্টর ও রাজ্য পর্যটন দফতরের ভাইস চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিতে চলেছেন। সোমবারই হয়ত এই পদ থেকে সরে দাঁড়াতে পারেন তিনি। তবে সায়ন্তিকার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জোর জল্পনা। তবে চিঠিতে সায়ন্তিকা সাফ জানিয়েছেন ব্যক্তিগত কারণেই নাকি তাঁর এমন সিদ্ধান্ত। তবে ইস্তফাপত্রে তারিখের পাশাপাশি কোনও সই নেই। আর তা নিয়েই শুরু গুঞ্জন। তবে চিঠির শুরুতেই জনগর্জন সভার সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি লেখা হয়েছে, আমি গত ৩ বছর ধরে দলের সামগ্রিক রাজনৈতিক প্রতিবাদী ও উন্নয়ন কর্মসূচির সঙ্গে সামগ্রিকভাবে জড়িত ছিলাম। দলের সুনির্দিষ্ট পার্টিলাইন মেনে সমস্ত কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেছি। এই পর্যায়ে আমি দলের সমস্ত রাজনৈতিক দায়িত্ব থেকে ইস্তফা দিচ্ছি। ২০২১ সালের বিধানসভা ভোটে বাঁকুড়া থেকে তৃণমূলের প্রার্থী হন সায়ন্তিকা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago