আগামীকালই নজরুল মঞ্চে বিশেষ বৈঠক অভিষেকের

খবর লাইভ : নজরে লোকসভা নির্বাচন। হাতে গোনা আর মাত্র কিছু সময় বাকি। ইতিমধ্যেই দামামা বেজে গিয়েছে নির্বাচনের। রবিবার ব্রিগেডে জনগর্জনের মঞ্চ থেকেই বেজে গিয়েছে দামামা। আর সেকারণেই শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দল। এমন আবহে মঙ্গলবারই নজরুল মঞ্চে এসসি-এসটি এবং ওবিসি সেলের আধিকারিকদের নিয়ে বৈঠক করতে চলেছে তৃণমূল কংগ্রেস। সকাল ১১টা নাগাদ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠক করবেন বলে দলীয় সূত্রে খবর। জানা যাচ্ছে, লোকসভা ভোটকে সামনে রেখে তফশিলি জাতি, উপজাতি শ্রেণিভুক্তদের নিয়ে একটা টিম গঠন করতে চায় তৃণমূল। যারা মূলত তফশিলি জাতি ও উপজাতিদের এলাকায় গিয়ে নির্বাচনী প্রচার চালাবে।

আরও পড়ুনঃ রাজনীতিকে ‘আলবিদা’ সায়ন্তিকার? ভাইরাল চিঠি ঘিরে জল্পনা তুঙ্গে

আগেভাগেই অভিষেকের নির্দেশ ছিল, যেখানে যেখানে তৃণমূলের বিধায়ক নেই, সেখানে ব্লক সভাপতিরা নিজেদের মধ্যে আলোচনা করে বিধানসভা ভিত্তিক ১০ জন তফশিলি জাতি ও ৫ জন তফশিলি উপজাতি শ্রেণিভুক্তের নাম পাঠাবেন। সাফ নির্দেশ দেওয়া হয়েছিল এমন নাম পাঠাতে হবে যাঁদের মানুষের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে। এর আগে গত ফ্রেব্রুয়ারি মাসে বিরোধীদের রাজনৈতিক ভাবে জব্দ করার কৌশল ভারচুয়াল বৈঠকে স্থির করেন অভিষেক। পাশাপাশি সংগঠনকে আরও শক্তপোক্ত করতে রুট ম্যাপও বাতলে দেন তৃণমূল সাংসদ। অভিষেকের অভিযোগ, যেভাবে বছরের পর বছর বিজেপি তফশিলি জাতি, উপজাতি শ্রেণিভুক্তদের উপর অত্যাচার করছে সেকথা আমরা তুলে ধরব। সূত্রের খবর সেই নাম ইতিমধ্যেই জনপ্রতিনিধিরা পাঠিয়ে দিয়েছেন। উল্লেখ্য, আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। তার আগেই দলের নেতা কর্মীদের নিয়ে মঙ্গলবার বৈঠকে বসতে চলেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। লোকসভা নির্বাচনের আগে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago