দেশজুড়ে কার্যকর হয়ে গেল  সিএএ

খবর লাইভ : ১১ মার্চ ২০২৪, দেশ জুড়ে লোকসভা ভোটের আগে চক্রান্তের নাগরিকত্ব আইন লাগু করল বিজেপি সরকার। রাত দশটায় লাগু হওয়ার সম্ভাবনা থাকলেও সন্ধ্যাতেই জারি হয়ে গেল বিজ্ঞপ্তি। এই আইনের আওতায় আসা নাগরিকরা কীভাবে দেশের নাগরিকত্বের জন্য আবেদন করবেন সেই বিষয়েও নিয়ম প্রকাশিত হল।

প্রথমবার ক্ষমতায় আসার পরই প্রতিবেশী দেশ পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে ভারতে আসা অ-মুসলিম নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। ২০১৯ সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় এসে তিন প্রতিবেশি দেশের অ-মুসলিম নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার বিল পাশ করে। রাষ্ট্রপতির স্বাক্ষরে তা আইনেও পরিণত হয় ২০১৯ সালে। তবে দেশের একাধিক রাজ্য এই আইন কার্যকর করার পথে বাধা হয়ে দাঁড়ায়। বাংলাও তার মধ্যে একটি রাজ্য যেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে এই আইনের বিরোধিতা করে এসেছেন।

একাধিক রাজ্যের প্রতিরোধে ২০১৯ সাল থেকে এই আইন কার্যকর করতে পারেনি কেন্দ্র সরকার। এবার কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তির সঙ্গে একটি পোর্টাল চালু করা হবে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। সেখানে আবেদনের মাধ্যমে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে। ৩১ ডিসেম্বর ২০১৪ সালের পরে ছয় ধর্মের যারা তিন প্রতিবেশি দেশ থেকে এসেছেন তাদের জন্য প্রযোজ্য এই আইন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago