খবর লাইভ : অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের প্রাক্-বিবাহ উদ্যাপন অনুষ্ঠানে গিয়ে একটি বহুমূল্য লকেট হারিয়েছেন মার্ক জুকারবার্গের স্ত্রীর। এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো সাড়া পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
জানা গিয়েছে, আম্বানিদের বাড়ির অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন সস্ত্রীক জুকারবার্গ। তিন দিনের জমজমাট অনুষ্ঠান ছিল জামনগরে।সেই অনুষ্ঠানের বিভিন্ন ভিডিয়োয় তাঁদের একাধিক বার দেখাও গিয়েছে। সেখানেই নাকি হারের একটি দামি লকেট হারিয়ে গিয়েছে জুকারবার্গের স্ত্রীর। শুধু তাই নয়, তিন ঘণ্টা ধরে হারিয়ে যাওয়া সেই লকেট খোঁজা হয়। তন্ন তন্ন করে খোঁজেও তার হদিশ মেলেনি। এমনকি আম্বানিদের বাড়ির অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে ছিল যে সংস্থা, তারাও সেই লকেট খুঁজে বার করার কাজে সাহায্য করে। যদিও শেষ পর্যন্ত সেই লকেট খুঁজে পাওয়া যায়নি।
এই অনুষ্ঠান থেকে ফেরার পরেই বিরাট অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েন ‘মেটা’কর্তা। গত মঙ্গলবার বিশ্ব জুড়ে ঘণ্টা খানেকের জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রাম বন্ধ হয়ে গিয়েছিল। বিশ্বব্যাপী এই বিভ্রাটের কারণে কয়েক হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে জুকারবার্গের। তার মধ্যে এই লকেট হারানোর খবর প্রকাশ্যে আসায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…