ব্রিগেড থেকেই ৪২ আসনে প্রার্থী ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো

খবর লাইভ : সব জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে জানিয়ে দেওয়া হল, ব্রিগেডে জনগর্জন সভা থেকে লোকসভার নির্বাচনের ৪২ আসনে প্রার্থী ঘোষণা করবেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে লোকসভা ভোটের প্রচার শুরু করে দিলেন। জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরেই। রাজনৈতিক মহল বারবার দাবি করছিল, ব্রিগেডের ঐতিহাসিক সভা থেকেই লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার প্রার্থী তালিকা চমক থাকে, নাকি পুরনোদের উপরেই আস্থা রাখবেন তৃণমূল সভানেত্রী? এই নিয়েই এখন তুমুল চর্চা রাজনৈতিক মহলে। পুরোনোদের দিকে পাল্লা ভারী? নাকি নতুনরা উঠে আসবেন এবারের লোকসভায় জোড়াফুল প্রতীকে লড়ার জন্য? সেদিকেই তাকিয়ে বাংলা।

এই পরিস্থিতিতে বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী গিয়েছেন জোড়াফুলে। শনিবারে পদত্যাগ করেছেন জঙ্গলমহলের বিজেপি সাংসদ কুনার হেমব্রম। এদিনের মঞ্চ থেকে তিনি তৃণমূলে যোগ দিতে পারেন বলে জল্পনা। একইসঙ্গে জল্পনায় রয়েছে দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম। তালিকাতে বেশ কয়েকজন আমলাও আছেন।

২০২৪ লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা

কোচবিহার – জগদীশচন্দ্র বসুনিয়া
আলিপুরদুয়ার – প্রকাশচিক বরাইক
জলপাইগুড়ি – নির্মলচন্দ্র রায়
দার্জিলিং – গোপাল লামা
রায়গঞ্জ – কৃষ্ণ কল্যানী
বালুরঘাট – বিপ্লব মিত্র
মালদা (উত্তর) – প্রসূন বন্দ্যোপাধ্যায়
মালদা (দক্ষিণ) – শাহনাওয়াজ আলি রেহমান
জঙ্গিপুর – খলিলুর রহমান
বহরমপুর – ইউসুফ পাঠান
মুর্শিদাবাদ – আবু তাহের খান
কৃষ্ণনগর – মহুয়া মৈত্র
রানাঘাট – মুকুটমণি অধিকারী
বনগাঁ -বিশ্বজিৎ দাস
ব্যারাকপুর – পার্থ ভৌমিক
দমদম – সৌগত রায়
বারাসাত – ডাঃ কাকলি ঘোষ দস্তিদার
বসিরহাট – হাজি নুরুল ইসলাম
জয়নগর – প্রতিমা মণ্ডল
মথুরাপুর – বাপি হালদার
ডায়মন্ড হারবার – অভিষেক বন্দ্যোপাধ্যায়
যাদবপুর – সায়নী ঘোষ
কলকাতা (দক্ষিণ) – মালা রায়
কলকাতা (উত্তর) – সুদীপ বন্দ্যোপাধ্যায়
হাওড়া – প্রসূন বন্দ্যোপাধ্যায়
উলুবেড়িয়া – সাজদা আহমেদ
শ্রীরামপুর – কল্যাণ বন্দ্যোপাধ্যায়
হুগলি – রচনা বন্দ্যোপাধ্যায়
আরামবাগ – মিতালি বাগ
তমলুক – দেবাংশু ভট্টাচার্য
কাঁথি – উত্তম বারিক
ঘাটাল – দীপক অধিকারী (দেব)
ঝাড়গ্রাম – কালীপদ সোরেন
মেদিনীপুর – জুন মালিয়া
পুরুলিয়া – শান্তিরাম মাহাতো
বাঁকুড়া – অরূপ চক্রবর্তী
বিষ্ণুপুর – সুজাতা মণ্ডল
বর্ধমান পূর্ব – শর্মিলা সরকার
বর্ধমান দুর্গাপুর – কীর্তি আজাদ
আসানসোল – শত্রুঘ্ন সিনহা
বোলপুর – অসিত মাল
বীরভূম – শতাব্দী রায়

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago