ভোটের আগে উত্তরবঙ্গকে মোদি দিলেন রেল আর সড়ক

খবর লাইভ : লোকসভা ভোটের আগে উত্তর বাংলার জন্য ৪৫০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করে উত্তর বাংলার মন জয়ের মরিয়া চেষ্টা নরেন্দ্র মোদির। ইতিমধ্যেই নির্বাচনের প্রার্থী ঘোষণার পর থেকে সাংসদ জন বার্লাকে নিয়ে বিপাকে বিজেপি। সেই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী উত্তর বাংলার উন্নয়নে শুধুই যোগাযোগ মাধ্যম দিলেন। রেল আর সড়ক ছাড়া নতুন কোনও উন্নয়নের খোঁজ পাওয়া গেল না প্রধানমন্ত্রীর থেকে।

শনিবার রেলের যে সব প্রকল্পের উদ্বোধন হয় তার মধ্যে উল্লেখযোগ্য রেলের বৈদ্যুতিকরণ পথের উদ্বোধন। একলাখি—বালুরঘাট বিভাগ, বারসোই—রাধিকাপুর বিভাগ, রানিনগর জলপাইগুড়ি— হলদিবাড়ি বিভাগ, শিলিগুড়ি—আলুয়াবাড়ি বিভাগ ভায়া বাগডোগরা, শিলিগুড়ি—সেবক—আলিপুরদুয়ার জংশন—সামুকতলা (আলিপুর দুয়ার জংশন—নিউ কোচবিহার) বিভাগে বৈদ্যুতিকরণের পর রেলপথ উদ্বোধন হল এদিন। প্রধানমন্ত্রীর দাবি, “রেলপথের বৈদ্যুতিকরণের ফলে বন্যজীব ও অরণ্য প্রাকৃতিক দূষণ থেকে বাঁচবে।”

আরও পড়ুনঃ প্যারাশুট না খোলায় বড়সড় অঘটন! গাজায় ফের মৃত্যু ৫ শরণার্থীর

এই প্রকল্পের পাশাপাশি বাংলাদেশ থেকে রাধিকাপুর পর্যন্ত রেলপথ চালু করারও প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। বাংলার জন্য ১৪ হাজার কোটির রেল প্রকল্পের ঘোষণার পাশাপাশি সড়ক পথের প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ডুয়ার্স, দার্জিলিং, গ্যাংটক, মিরিকে সড়ক পরিকল্পনার ঘোষণা করেন তিনি। সেই উদ্দেশ্যে ৩১০০ কোটি টাকা মূল্যের দু’টি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago