খবর লাইভ : সিরিজ জয় আগেই হয়ে গিয়েছিল। শেষ ম্যাচ ছিলো কার্যত নিয়মরক্ষার। তবুও এই ম্যাচ জয়ই লক্ষ্য ছিলো টিম ইন্ডিয়ার। যেমন চিন্তা ভাবনা তেমন কাজ। মাত্র তিনদিনই পঞ্চম টেস্ট জয় করল রোহিত শর্মার দল। ইংরেজদের এক ইনিংস এবং ৬৪ রানে হারায় টিম ইন্ডিয়া। ম্যাচে বল হাতে দুরন্ত পারফরম্যান্স রবিচন্দ্রন অশ্বিনের। একাই নিলেন ৫ উইকেট। যদিও চোটের জন্য ম্যাচে ফিল্ডিং করতে পারেননি ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেন যশপ্রীত বুমরাহ। এই জয়ের ফলে সিরিজে ৪-১ জয় পেল ভারতীয় দল।
ম্যাচের তৃতীয় দিন ৪৭৭ রানে প্রথম ইনিংস শেষ করে টিম ইন্ডিয়া। ২৫৯ রানের লিড পায় ভারতীয় দল। কুলদীপ যাদব করেন ৩০ রান। যশপ্রীত বুমরাহ করেন ২০ রান। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১৯৫ রানে গুটিয়ে যায় ইংরেজদের ইনিংস। টিম ইন্ডিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসে একাই ৫ উইকেট নেন অশ্বিন। ইংল্যান্ডের হয়ে একা লড়াই করেন , জো রুট। ৮৪ রান করেন তিনি। ৩৯ রান করেন জনি ব্রিস্টো। ২০ রান করেন টম হার্টলি। ১৯ রান করেন ওলি পপ। বেন ডুকেট করেন ২ রান। শূন্যরানে আউট হন জ্যাক ক্রোলি। টিম ইন্ডিয়ার হয়ে ৫ উইকেট নেন অশ্বিন। দুটি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ এবং কুলদীপ যাদব। ১ টি উইকেট নেন রবিন্দ্র জাদেজা।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর মঞ্চে অভিজিৎ!
পঞ্চম টেস্টে শুরু থেকে দাপট দেখায় টিম ইন্ডিয়া। ইংল্যান্ডকে প্রথম ইনিংসে মাত্র ২১৮ রানে গুটিয়ে দেন কুলদীপ-অশ্বিন জুটি। কুলদীপ নেন ৫ উইকেট। ৪ উইকেট নেন অশ্বিন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…