খবর লাইভ : শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় থাকছেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা অধুনা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শনিবার বিকেলে শিলিগুড়িতে সভা করবেন মোদী। সেই মঞ্চেই অভিজিৎকেও দেখা যাবে। সকালেই উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।
প্রাক্তন বিচারপতির কথায়, ‘‘আমি অভিভূত, আমার শিহরন হচ্ছে। এই প্রথম ওঁকে আমি কাছ থেকে দেখব।’’ মোদির সঙ্গে কথা বলবেন? অভিজিৎ বলেন, ‘‘অবশ্যই কথা বলার চেষ্টা করব। বিজেপি যে ভাবে আমাকে বুকে টেনে নিয়েছে তাতে আমি অভিভূত।’’ বিজেপির নীতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিজিৎ বলেছেন, ‘‘অনেকে বলেন, বিজেপি ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে। সেটা ঠিক নয়। আমি এর তাত্ত্বিক ব্যাখ্যা দেব।’’
শনিবার মোদির সভায় ভাষণও দিতে পারেন প্রাক্তন বিচারপতি। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, ‘‘ওঁর মতো প্রাজ্ঞ মানুষকে আমরা পেয়েছি। দুর্নীতির বিরুদ্ধে উনি লড়াই করে এসেছেন, আগামী দিনেও করবেন। ওঁর বিজেপিতে যোগদানের পর রাজ্যে প্রধানমন্ত্রীর এটা প্রথম সভা। তাই স্বাভাবিক ভাবেই উনি সভায় থাকবেন।’’
হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে গত ৭ মার্চ বিজেপিতে যোগ দিয়েছেন অভিজিৎ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…