প্রার্থী তালিকায় নাম নেই! বিজেপি সাংসদ জন বারলা কি এবার তৃণমূলে

খবর লাইভ : তড়িঘড়ি করে রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে প্রথম পর্যায়ের ২২ প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। এরপর থেকেই ধাক্কায় বেসামাল পদ্ম শিবির। শুরুটা করেছিলেন ভোজপুরী অভিনেতা পবন সিং। তাঁকে আসানসোল কেন্দ্রে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু নাম ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে পবন জানিয়ে দেন তিনি আসানসোলে প্রার্থী হতে পারবেন না। মুখ পোড়ে বিজেপির।

আরও পড়ুনঃ ঘাসফুল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন তাপস রায়

এখানেই শেষ নয়। প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ ও  বিদ্রোহ শুরু হয়েছে সর্বস্তরে। কারণ, প্রার্থী তালিকায় নাম নেই গত লোকসভা ভোটে প্রায় আড়াই লক্ষ ভোটে জেতা মোদি মন্ত্রিসভার সদস্য জন বারলার। ক্ষুব্ধ কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন। টিকিট না পাওয়ার জন্য সরাসরি দায়ী করেছেন আলিপুরদুয়ার কেন্দ্রে এবারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গাকে। তবে বারলার মান ভাঙাতে টিগ্গাই হাজির হয়েছিলেন বানারহাটের লক্ষ্মীপাড়া চা-বাগান এলাকায়।   কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও জন বারলা দেখাই করলেন না টিগ্গার সঙ্গে।

 

ক্ষুব্ধ কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘আদিবাসীদের জন্য কিছুই করেননি টিগ্গা। কোনও আন্দোলন পর্যন্ত করেননি। বরং এত অল্প সময়ে টিগ্গা কীভাবে এত সম্পত্তির মালিক হল, তা নিয়ে খোঁজখবর করা উচিত!’ তাঁর আরও অভিযোগ, ‘বিধায়কদের একাংশকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আমার ব্যাপারে লাগাতার বদনাম করে গিয়েছেন টিগ্গা।’

তাহলে কি অন্য কোথাও থেকে প্রার্থী হবেন তিনি? নাকি টিগ্গার হয়ে প্রচারে যাবেন? বারলার ইঙ্গিতবাহী জবাব, ‘আমি আমার লোকেদের ছেড়ে কোথায় যাব! সব আদিবাসীরা এক হয়ে যাব। এখানেই থাকব! আর প্রচার! টিগ্গার হয়ে প্রচারে গিয়ে মানুষের কাছে মার খেতে চাই না!’

 

গেরুয়া শিবিরে এই বিদ্রোহের মাঝেই আবার আলিপুরদুয়ার তথা ডুয়ার্সজুড়ে জোর গুঞ্জন—জন বারলা যোগাযোগ শুরু করছেন প্রতিপক্ষে শিবির তৃণমূলের সঙ্গে।

 

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago