রুজিরা মামলায় শীর্ষ আদালতে বিপাকে ইডি

খবর লাইভ : রুজিরা বন্দ্যোপাধ্যায়ের  মামলায় হাই কোর্টের নির্দেশের বিরোধিতা করে শীর্ষ আদালতে দিয়ে মুখ পুড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। ইডির আবেদন শুনলই না সুপ্রিম কোর্ট। উল্টে শীর্ষ আদালত ইডির আবেদন প্রত্যাহারের পরামর্শ দেয়। পরে তা প্রত্যাহার করে নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট- জানিয়েছেন আইনজীবী সঞ্জয় বসু।

গত বছরের ১৭ অক্টোবর রুজিরা বন্দ্যোপাধ্যায় মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন ইডি তার অভিযানের আগে সংবাদমাধ্যমকে জানাতে পারবে না। গোপনীয়তা রক্ষার সেই মামলায় হাই কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় ইডি। আইনজীবী সঞ্জয় বসু জানান, সেই আবেদন শুনতেই চাইল না সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, আবেদন প্রত্যাহার করার পরামর্শ দেয় বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রর বেঞ্চ। এর পরই আবেদন প্রত্যাহার করে নেন ইডির আইনজীবী অতিরিক্ত সলিসিটার জেনারেল এস ভি রাজু।

হাই কোর্টে তার অন্তর্বর্তিকালীন নির্দেশে বলেছিল, যে কোনও ক্ষেত্রে তল্লাশি এবং বাজেয়াপ্তের সময় কোনও লাইভ স্ট্রিমিং করা যাবে না। তল্লাশির আগে তা সংবাদমাধ্যমকে জানাতে পারবে না ইডি। সংবাদমাধ্যমকে সঙ্গে নিয়ে গিয়ে কোথাও তল্লাশিতে পারবে না। এই সংক্রান্ত কোনও খবর পরিবেশন করলে অভিযুক্তের ছবি ব্যবহার করতে পারবে না সংবাদমাধ্যম। চার্জশিট জমা পড়ার আগে কোনও ছবি প্রকাশ করা যাবে না। এই আদেশের কোনও বিরোধিতা করার সুযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দেয়নি হাই কোর্টে। এদিন, সেই নির্দেশে স্থগিতাদেশ চান ইডির আইনজীবী অতিরিক্ত সলিসিটার জেনারেল এস ভি রাজু। কিন্তু সেই আবেদন খারিজ শুরু নয়, হাই কোর্টের নির্দেশ কোনও হস্তক্ষেপ করা হবে না বলে জানায় শীর্ষ আদালত।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago