খবর লাইভ : ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আর তার আগে রাজ্যের আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি হেল্পারদের বড়
কল্পতরু হয়ে উঠলেন দেশের একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নারী দিবসের উপহার দিলেন মুখ্যমন্ত্রী।
আজ, বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় এসে মুখ্যমন্ত্রী
ঘোষণা করলেন, আশা ও আইসিডিএস কর্মীদের মাসিক বেতন ৭৫০ টাকা ও আইসিডিএস হেল্পারদের মাসিক বেতন ৫০০ টাকা করে বাড়তে চলেছে। এপ্রিল মাস থেকেই কার্যকর হতে চলেছে এই বর্ধিত বেতন।
এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “বাংলার মানুষের সুখ-দুঃখের খেয়াল রাখা, তাঁদের হিতার্থে দিবারাত্রি কাজ করে যাওয়ার জন্য – আমি এবং আমার জনদরদি মা-মাটি-মানুষের সরকার সদা সচেষ্ট।আজ থেকে আমাদের গর্ব, সমাজের দিশা – আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধি করা হল। আমি আমৃত্যু এইভাবেই আপনাদের জন্য কাজ করে যাব। আপনারা ভালো থাকলেই, আমার ভালো থাকা।” এছাড়াও আগামিকাল, বৃহস্পতিবার, নারী দিবস উপলক্ষে পদযাত্রা করবেন তিনি। ৮ তারিখ শিবরাত্রি থাকায় একদিন আগেই তিনি এই কর্মসূচিতে সামিল হবেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…