তরুণী মডেলের রহস্যজনক মৃত্যু, দেশের বিশ্বকাপজয়ী ক্রিকেটারকে জেরা পুলিশের

খবর লাইভ : সুরাটের তরুণী মডেল তানিয়া সিংয়ের ঝুলন্ত দেহ কয়েক সপ্তাহ আগে উদ্ধার হয়েছে তাঁর ফ্ল্যাটে। এই ঘটনায় নাম জড়িয়েছে ভারতীয় ক্রিকেটার অভিষেক শর্মার। কে এই অভিষেক শর্মা? ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ জিতেছেন তিনি। অভিষেক আইপিএলে হায়দরাবাদের হয়ে খেলেন। তাঁকেই জেরা করছে সুরাটের বেসু থানার পুলিশ।

গত মাসে ফ্ল্যাট থেকে তানিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন তিনি। ঠিক কী কারণে, তরুণী মডেল নিজেকে শেষ করে দিলেন তা এখনও খুঁজে বের করতা পারে নি পুলিশ। কারও নামে অভিযোগও করেননি তানিয়া। সেই জন্য তদন্তের কিনারা করতে আরও সমস্যা হচ্ছে পুলিশের।

এখনও পর্যন্ত তদন্তে জানা গিয়েছে, অভিষেকের সঙ্গে যোগাযোগ ছিল তানিয়ার। মৃত্যুর ঠিক আগে অভিষেককে মেসেজ করেছিলেন তানিয়া। দু’জনের মধ্যে ফোনে কথাও হয়েছিল। তাঁদের সম্পর্ক কেমন ছিল, বা শেষ মুহূর্তে কী কথা হয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। সেই জন্যই অভিষেককে জেরা করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে অভিষেকের কোনও যোগাযোগ রয়েছে কি না তা খতিয়ে দেখতে চায় পুলিশ। এই প্রসঙ্গে সুরাট পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ভিআর মলহোত্র বলেন, আমরা এখনও পর্যন্ত জানতে পেরেছি যে তানিয়ার সঙ্গে অভিষেকের বন্ধুত্ব ছিল। এখনও জেরা চলছে। আরও তথ্য পেলে তা জানানো হবে। তবে সঠিক কারণ খুঁজতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago