খবর লাইভ : পশ্চিমবঙ্গে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করাতে হবে রাজ্য পুলিশকেই। ভোটের সময় যদি কোথাও গন্ডগোল হয়, তার দায় বর্তাবে ডিজিপির উপরই। লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবারই এ রাজ্যে এসেছে মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চ।৷ মঙ্গলবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে সেই বার্তাই দিয়ে গেলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ৷ সরাসরি জানালেন যে ভোটের সময় হিংসা হলে তার দায়িত্ব নিতে রাজ্য প্রশাসনকেই ৷
লোকসভা নির্বাচনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে ৷ এখন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ প্রতিটি রাজ্যে গিয়ে শেষপর্যায়ের প্রস্তুতি খতিয়ে দেখছে ৷ গত দু’দিন কলকাতায় থেকে কমিশনের ফুল বেঞ্চের সদস্যরা খতিয়ে দেখলেন পশ্চিমবঙ্গের পরিস্থিতি ৷ সবশেষে মঙ্গলবার সকালে তাঁরা সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান যে কমিশনের কাছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ঠিক কী কী অভিযোগ করেছেন, কী কী দাবি করেছেন ৷
তাঁর কথায়, ভোটে হিংসা, সরকারি আধিকারিকদের পক্ষপাতমূলক আচরণ নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে ৷ এই নিয়ে সংশ্লিষ্ট সবস্তরের আধিকারিকদের সঙ্গে কমিশনের কথা হয়েছে ৷ রাজ্য প্রশাসনের সবস্তর থেকেই হিংসামুক্ত নির্বাচন করানোর বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে ৷ তাই এ দিন তিনি জানান যে হিংসার পরিস্থিতি তৈরি হলে তার দায়িত্ব রাজ্যের পুলিশ ও প্রশাসনকেই নিতে হবে ৷ এই ধরনের ঘটনা ঘটলে কড়া ব্যবস্থা নেওয়া হবে কমিশনের তরফে ৷
আরও পড়ুনঃ ইজরায়েলে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হানায় প্রাণ হারালেন এক ভারতীয় !
তিনি জানান, পুলিশ ও প্রশাসনের সমস্ত আধিকারিকদের নিরপেক্ষ থাকার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে ৷ এখন থেকেই রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করতে বলা হয়েছে ৷ তাদের থেকে সমস্ত অভিযোগ শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ৷ লিখিতভাবে জবাব দিতে অভিযোগকারীদের ৷ কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না ৷
তিনি আরও জানান, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর কমিশন ৷ রাজ্যের পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের পর কমিশনের মনে হয়েছে যে এবার হিংসার ঘটনা ঘটতে দেওয়া হবে না ৷ তবে তেমন কিছু হলে, সেই মতো ব্য়বস্থা নেওয়া হবে ৷ এছাড়া তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ভোটের সময় নিরাপত্তার প্রধান দায়িত্ব রাজ্য পুলিশের ৷
আর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন প্রসঙ্গে রাজীব কুমার জানান, কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত পরিমাণে আসবে ৷ নিরপেক্ষভাবে বাহিনী মোতায়েন করা হবে ৷ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্যের নিরাপত্তার নোডাল অফিসার ও কমিশনের কেন্দ্রীয় পর্যবেক্ষক আলোচনা করে বাহিনী মোতায়েন করবে ৷ জেলাস্তরে জেলাশাসক, পুলিশ সুপার ও কমিশনের জেলা পর্যবেক্ষক বাহিনী মোতায়েন নিয়ে সিদ্ধান্ত নেবে ৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…