খবর লাইভ : হাই কোর্টে তাঁর শেষ দিনেও আবেগে ভাসল আদালত চত্বর। আগামিকাল ইস্তফা দেবেন। দুপুর ২টো ৪৭ মিনিটে শেষ বারের মতো এজলাস ছাড়লেন তিনি। শেষ মামলার নির্দেশে পূর্ব মেদিনীপুরের বিচারককে বরখাস্তের অনুরোধ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রধান বিচারপতিকে রিপোর্ট দেখে আইন অনুযায়ী পদক্ষেপ করতে অনুরোধ করেছেন তিনি। সোমবার একটি মামলায় বিচারপতির পর্যবেক্ষণ, ‘‘হাই কোর্টের ভিজিল্যান্স বিভাগ খুবই গুরুত্বপূর্ণ অভিযোগ তুলেছে জেলার বিচারকের বিরুদ্ধে। আমি প্রধান বিচারপতিকে ওই রিপোর্টটি দেখে আইন অনুযায়ী পদক্ষেপ করতে অনুরোধ করব। তিনি আরও জানান, ওই রিপোর্ট সত্যি প্রমাণিত হলে জেলা বিচারককে বরখাস্ত করা উচিত।
আরও পড়ুনঃ কেজরিওয়াল রাজি ইডি-র মুখোমুখি হতে, জানালেন দিনক্ষণ
তিনি জানান, এর পর ‘বৃহত্তর ক্ষেত্রে’ যেতে চলেছেন। সেটা যে রাজনৈতিক ক্ষেত্র, তা-ও জানিয়েছেন বিচারপতি। তবে কোন দলে যাচ্ছেন, সে কথা রবিবার জানাননি বিচারপতি। তার পরেই তৈরি হয়েছে জল্পনা। তিনি জানিয়েছেন, তৃণমূলে কোনও ভাবেই নয়, অন্য কোনও দলে। এবং যে দলে যাবেন, সে দল তাঁকে প্রার্থী করলে আসন্ন লোকসভা ভোটে লড়ার কথাও তিনি ভেবে দেখবেন। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি। লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন পূর্ব মেদিনীপুরের তমলুক কেন্দ্র থেকে। যে কেন্দ্রে এখন খাতায়কলমে ‘তৃণমূল’ সাংসদ শিশির অধিকারীর পুত্র তথা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী সাংসদ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…