পাখির চোখ আইপিএল, রাজনৈতিক দায়িত্ব থেকে মুক্তি চাইলেন গম্ভীর

খবর লাইভ : আইপিএল দরজায় কড়া নাড়ছে। এই আবহে রাজনৈতিক ভূমিকা থেকে মেন্টরের দায়িত্ব বেশি ভালো করে পালন করতে চান গৌতম গম্ভীর। এ বছর কেকেআরে ফিরেছেন গৌতম গম্ভীর। নাইটদের মেন্টর তিনি। ২২ মার্চ শুরু হচ্ছে ১৭তম আইপিএল। এ বারের আইপিএলে কেকেআরকে সাফল্য এনে দেওয়ার জন্য এই মুহূর্তে রাজনৈতিক দায়িত্ব থেকে মুক্তি চেয়েছেন পূর্ব দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীর।

যদিও এ বছর রয়েছে লোকসভা নির্বাচন। তার দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। আইপিএলের দামামা বাজার সঙ্গে গৌতম এ বার তাঁর মনোভাব স্পষ্ট করলেন। গৌতম পুরোপুরি রাজনীতি ছেড়ে দিচ্ছেন এমনটা কিন্তু নয়। তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে অনুরোধ জানিয়েছেন তাঁকে যেন রাজনৈতিক দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হয়। ২৩ মার্চ কেকেআরের এ বারের আইপিএলের প্রথম ম্যাচ। গৌতম চাইছেন নাইট শিবিরে এ বছর ট্রফি আনতে সাহায্য করতে। যার ফলে শুরু থেকেই টিমের সঙ্গে থাকতে চান গম্ভীর।

আরও পড়ুনঃ সোমবার থেকে ফের রাজ্যে বৃষ্টি! কতদিন চলবে দুর্যোগ? সাফ জানাল হাওয়া অফিস

শনিবার সকালে গৌতম তাঁর সোশ্যাল মিডিয়া সাইট X এ এই সংক্রান্ত একটি পোস্ট করেছেন। তাতে তিনি লিখেছেন, আমি দলের মাননীয় সভাপতি জেপি নাড্ডাকে অনুরোধ করেছি যে আমাকে আমার রাজনৈতিক দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হোক। যাতে আমি আমার আসন্ন ক্রিকেটীয় প্রতিশ্রুতিগুলি পালন করতে পারি। আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও ধন্যবাদ জানাই আমাকে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার জন্য। জয় হিন্দ।গৌতম গম্ভীরের এই পোস্টের পর জল্পনা আরও বেড়েছে যে আসন্ন লোকসভা নির্বাচনে হয়তো লড়বেন না গৌতম গম্ভীর। ২০১৯ সালে গম্ভীর বিজেপিতে যোগ দিয়েছিলেন। সে বারের লোকসভা নির্বাচনে বিরাট ব্যবধানে গৌতম জিতেছিলেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago