ঢাকার বেইলি রোডে এক বহুতলে অগ্নিকান্ডের জেরে এখনও পর্যন্ত ৪৫ জনের মৃত্যু

খবর লাইভ : বাংলাদেশের ঢাকার বেইলি রোডে এক বহুতলে অগ্নিকান্ডের জেরে এখনও পর্যন্ত ৪৫ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ২২ জন। এঁদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের উপর সাততলা একটি ভবনে আগুন লাগে। ভবনটির তৃতীয়তলায় একটি পোশাকের দোকান রয়েছে, বাকি সব সব তলায় রেস্তোরাঁ ছিল। একদম নিচের তলায় একটি কফির দোকান রয়েছে। সেখানেই সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানাচ্ছেন। সব রেস্তোরাঁতে সিলিন্ডার মজুত থাকায় দ্রুত ওই আগুন ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ গাজায় ফের হামলা ইজরায়েলের! সাহায্য কেন্দ্রে চলল এলোপাথাড়ি গুলি, বাড়ছে মৃতের সংখ্যা

উদ্ধারকাজের সঙ্গে যুক্ত ফায়ার সার্ভিসের এক কর্মী সংবাদমাধ্যমে জানিয়েছেন, ভবনের ওপর থেকে নিচ পর্যন্ত সিঁড়িতে বড় বড় গ্যাস সিলিন্ডার ছিল। সেগুলোতে আগুন ধরে যাওয়ায় লোকজন বের হতে পারেননি।

আহত ২২ জনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এঁদের মধ্যে ১৪ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ৮ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। এঁদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।

আগুন লাগার পর ভবন থেকে লাফিয়ে পড়ে বেশ কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে অন্তত ১২ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তাঁরা বেশির ভাগই হাত-পায়ে ব্যথা পেয়েছেন।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন সাংবাদিকদের বলেন, ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। ক্রেনের সাহায্যে ভবনের সাত তলা ও ছাদে আশ্রয় নেওয়া ব্যক্তিদের নামিয়ে আনা হয়। আগুন নিভে যাওয়ার পর ভবনের ভিতরে তল্লাশি চালিয়ে অচেতন অবস্থায় ২১ জন নারী ও ৪ শিশু সহ ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়াও ১৫ জন মহিলা সহ ৭৫ জনকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

 

এই ঘটনার তদন্তে ফায়ার সার্ভিস পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago