খবর লাইভ : মার্চের গোড়াতেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে। দু’দফায় মোট ১৫০ কোম্পানি বাহিনীর আসার কথা।
এ বার নির্বাচনের দিন ঘোষণার আগেই আসতে চলেছে। শুধু তা-ই নয়, ৪ মার্চ রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ। ৫ মার্চ তারা বৈঠক করবে সব রাজনৈতিক দল, পুলিশ-প্রশাসনের সঙ্গে। সূত্রের দাবি, স্পর্শকাতর ও সংবেদনশীল বুথের তালিকা হাতে নিয়েই বৈঠকে বসতে চাইছে তারা। তা নজরে রেখেই আগে ১০০ কোম্পানি রাজ্যে পাঠানো হচ্ছে বলে খবর কমিশন সূত্রে।
আরও পড়ুনঃ শাহজাহান গ্রেফতারির পর সন্দেশখালিতে নতুন করে ১৪৪ ধারা!
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে লোকসভা ভোটের নিরাপত্তায় এ রাজ্যের জন্য মোট ৯২০ কোম্পানি বাহিনী চেয়েছে কমিশন। যা দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের চেয়ে বেশি। কমিশনের সূত্রে খবর, ১ মার্চের মধ্যেই রাজ্যে পৌঁছে যেতে পারে প্রথম দফার ১০০ কোম্পানি বাহিনী। সেই বাহিনীর কোথায় কত কোম্পানি যাবে, বুধবার জানিয়েছে কমিশন। সূত্রের দাবি, দ্বিতীয় দফার ৫০ কোম্পানি পৌঁছতে পারে ৭ মার্চের মধ্যে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…