খবর লাইভ : ফের ট্রেন দুর্ঘটনা। ঝাড়খণ্ডের জামতাড়ায় কালঝরিয়ার কাছে জামতারা-কারমাতান্ডের ট্রেনের কমপক্ষে ধাক্কায় ১২ জনের মৃ্ত্যু। আহত বহু। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছছেন রেল পুলিশ ও স্থানীয় প্রশাসনের আধিকারিকরা।
রেল সূত্রে খবর, ডাউন লাইনে বেঙ্গালুরু-যশবন্তপুর এক্সপ্রেস যাচ্ছিল। লাইনের পাশে থাকা ব্যালাস্ট থেকে ধুলো ওড়ে। ট্রেনে হয়তো আগুন লেগেছে বলে ভ্রম হয় চালকের। তিনি ট্রেন থামান। আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন বেশ কয়েকজন যাত্রী। সেই সময় উলটো দিক থেকে আসা আসানসোলগামী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একাধিক যাত্রীর মৃত্যু হয়।
আরও পড়ুনঃরাজ্যসভায় সবচেয়ে বেশি ভোটে জয়ী জয়া বচ্চন!
আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই জায়গায় অন্ধকার থাকায় উদ্ধারে সমস্যা হচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…