খবর লাইভ : সফল হলো মহম্মদ শামির গোড়ালির অস্ত্রোপচার। সোমবার রাতে হাসপাতালের বেড থেকে নিজেই জানালেন সেই কথা। পোস্টে তিনি লিখেছেন তাঁর অস্ত্রোপচারের কথা। তবে ঠিক কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন তা এখনও জানা যায়নি। ২০২৩ বিশ্বকাপে চোট পেয়েছিলেন শামি। বিশ্বকাপের পর থেকে আর মাঠে দেখা যায়নি ভারতের ফাস্ট বোলারকে। সেই সময় থেকে দলের বাইরে তিনি।
সোমবার রাতে নিজের সোশ্যাল মিডিয়ায় শামি লেখেন, “গোড়ালির অস্ত্রোপচার ভালোভাবেই সফল হয়েছে। এখান থেকে ফিরে আসতে কিছুটা সময় লাগতে পারে। যত দ্রুত সম্ভব উঠে দাঁড়ানোর চেষ্টা করছি। আপনাদের সবাইকে ভালবাসা। ”
আরও পড়ুনঃ তেজস্বীর কনভয়ে ভয়াবহ দুর্ঘটনা, মৃত গাড়ির চালক, আশঙ্কাজনক ৫ পুলিশ কর্মী
আসন্ন আইপিএল থেকে আগেই ছিটকে গিয়েছেন । সম্ভাবনা নেই টি-২০ বিশ্বকাপেও খেলার। তবে শামি প্রবলভাবে চাইছেন টি-২০ বিশ্বকাপটা জিততে। একদিনের বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করেছেন। প্রথম চার ম্যাচ না খেললেও, টুর্নামেন্টের সবচেয়ে বেশি উইকেট নেওয়া মুখের কথা নয়। সাত ম্যাচে ছিল ২৪ উইকেট। কিন্তু ফাইনালের হারটা যাবতীয় স্বপ্ন চুরমার করে দিয়ে যায়। এখন যা পরিস্থিতি, তাতে বিশ্বকাপ খেলার সম্ভাবনা খুব একটা নেই শামির।
শামি অস্ত্রোপচারের পর প্রাথমিক রিহ্যাব ইংল্যান্ডেই সারবেন, এমনটাই বোর্ড সূত্রের খবর। মার্চের দ্বিতীয় সপ্তাহে দেশে ফিরে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বাকি রিহ্যাব হবে। সেখান থেকেই ফের শুরু করবেন মাঠে ফেরার লড়াই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…