ভারতীয় মশলা ক্যান্সারের চিকিৎসার সহজ সমাধান, দাবি গবেষকদের

খবর লাইভ : রান্নার স্বাদ বাড়াতে আমরা সাধারণত মশলার ব্যবহার করি। এই মশলা যেমন খাবারকে সুস্বাদু করে তোলে, তেমনই লিভার, ত্বক থেকে শুরু করে নানা ধরনের সমস্যার প্রতিকার করতে সাহায্য করে। এবার মারণরোগ ক্যানসার নিরাময়েও উঠে এসেছে ভারতীয় মশলা। শুধু মৌখিক দাবি নয়, আইআইটি মাদ্রাজের গবেষকরা সাম্প্রতিক গবেষণায় এমনই প্রমাণ পেয়েছেন।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজের গবেষকরা ক্যানসারের চিকিৎসায় ভারতীয় মশলা ব্যবহার করেছেন। গবেষকদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৮ সালের মধ্যেই ভারতীয় মশলা দিয়ে ক্যানসার নিরাময়ের ওষুধ বাজারে পাওয়া যাবে। গবেষকরা আরও জানিয়েছেন যে, এই মশলাগুলি থেকে তৈরি ওষুধগুলি ফুসফুস, সার্ভিকাল, স্তন, কোলন, ওরাল এবং থাইরয়েডের ক্যানসার কোষগুলি নষ্ট করতে সক্ষম এবং স্বাভাবিক কোষের জন্য নিরাপদ বলে প্রমাণিত হয়েছে।

গবেষকরা জানিয়েছেন, ক্যানসার নিরাময়ে ভারতীয় মশলা দিয়ে ওষুধ এখনও পর্যন্ত প্রাণীদের উপর প্রয়োগ করা হয়েছে এবং এই গবেষণা সফল হয়েছে। তিন থেকে চার বছরের মধ্যে এই ওষুধ বাজারে পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। তবে এই ওষুধ নিয়ে ক্লিনিকাল ট্রায়াল করারও পরিকল্পনা রয়েছে বলে গবেষকরা জানিয়েছেন।গবেষকরা জানিয়েছেন, প্রাণীদের ওপর এর গবেষণা সফল হয়েছে।তিনি আরও জানান যে একটি ক্লিনিকাল ট্রায়াল পরিকল্পনা করা হচ্ছে। আইআইটি-মাদ্রাজের অধ্যাপক আর নাগরাজন বলেছেন যে বহু শতাব্দী ধরে আমাদের ভারতীয় মশলার উপকারিতা সম্পর্কে বলা হয়েছে। মশলার জৈব উপলভ্যতা তাদের প্রয়োগ এবং ব্যবহার সীমিত করেছে। ন্যানো-ইমালসন কার্যকরভাবে এই বাধা অতিক্রম করে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago