রাঁচিতে ব্যাট হাতে ফের নজির যশস্বীর, টপকে গেলেন দ্রাবিড়কে, ছুঁয়ে ফেললেন বিরাটকে

খবর লাইভ : রাঁচিতে চলছে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। টিম ইন্ডিয়ার জন্য এই টেস্ট জয় শুধু সময়ের অপেক্ষা। তবে এরই মধ্যে ফের নজির গড়লেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জসওয়াল। এদিন দ্বিতীয় ইনিংসে যশস্বী করেন ৩৭ রান। আর সুবাদের টপকে গেলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার তথা দলের কোচ রাহুল দ্রাবিড়কে। ছুঁয়ে ফেললেন বিরাট কোহলিকে। যশস্বীর সামনে এবার শুধু ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর।

এখনও পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে যশস্বী চার টেস্টের আট ইনিংসে সর্বাধিক ৬৫৫ রান করে ফেলেছেন। আর এর সুবাদেই রাহুল দ্রাবিড়ের নজির ভেঙে দিয়েছেন যশস্বী। পাশাপাশি তিনি এবার বিরাট কোহলির রেকর্ড ছুঁলেন। বিরাট ও দ্রাবিড়ের পর যশস্বী হলেন তৃতীয় ভারতীয় যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে কোনও একটি টেস্ট সিরিজে ৬০০-র বেশি রান করলেন। ২০০২ সালে দ্রাবিড় ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠেই চার টেস্টের ছয় ইনিংসে ৬০২ করেছিলেন। অপরদিকে ২০১৬-১৭ মরশুমে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডকে কার্যত একাই হারিয়ে দিয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট। পাঁচ ম্যাচের আট ইনিংসে তাঁর রান ছিল ৬৫৫।

আরও পড়ুনঃ অজিত মাইতির বিরুদ্ধে জনরোষের জেরেই হামলা, দাবি স্ত্রীর

এদিন রাঁচি টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৭ রান করেন যশস্বী। ফলে এখনও পর্যন্ত সিরিজে ৬৫৫ রান করে বিরাটকে তিনি ছুঁয়ে ফেললেন। যশস্বীর সামনে এবার শুধু গাভাস্কর। ১৯৭৮-৭৯ মরশুমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৩২ রান করছিলেন তিনি। টেস্টে ক্রিকেটের ইতিহাসে ঘরের মাঠে এটাই কোনও ভারতীয় ব্যাটারের সর্বাধিক রান।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago