খবর লাইভ : রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় দল। আর এই ম্যাচে খেলতে নেমে নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে বল করতে নেমে রেকর্ড গড়েন তিনি। দ্বিতীয় ইনিংসে বেন ডাকেটকে আউট করে এবার ঘরের মাঠে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন অশ্বিন। ঘরের মাঠে টেস্টে ৩৫০ উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি।
অশ্বিন হলেন মুথাইয়া মুরলীধরন, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও কুম্বলের পর পঞ্চম বোলার যিনি ঘরের মাঠে টেস্টে ৩৫০টি-র বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন। এর পাশাপাশি ঘরের মাঠে সর্বাধিক উইকেট নেওয়ার পাশাপাশি অশ্বিন আরও একটি নজির গড়েছেন। তিনিই হলেন ভারতের প্রথম বোলার, যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ১০০টি-র বেশি উইকেট নিলেন। রাজকোট টেস্ট পর্যন্ত ২২টি টেস্টে তাঁর উইকেট সংখ্যা ছিল ৯৯।
আরও পড়ুনঃ মন্ত্রিত্ব পাইয়ে দেওয়ার টোপ দিয়ে হুমায়ুন কবীরকে প্রতারণার চেষ্টা, ফাঁদে যুবক
এর আগে রাজকোট টেস্টে কেরিয়ারের ৫০০তম উইকেট নেওয়ার নজির গড়েছিলেন অশ্বিন। ভারতের দ্রুততম ও দুনিয়ার দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৫০০তম উইকেট নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন । তাছাড়া অশ্বিন হলেন অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় যিনি টেস্টে ৫০০-টির বেশি উইকেট ইতিমধ্যেই নিয়ে ফেলেছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…