হাতছাড়া ‘ঘড়ি’, নয়া দলীয় প্রতীক পেলেন শরদ পাওয়ার

খবর লাইভ : চুরি গেছে দল। কিছু বিধায়কদের সঙ্গে এনসিপি দলটাও নিজের দখলে নিয়েছে শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার। এই অবস্থায় লোকসভা নির্বাচনের আগে নয়া দল ও প্রতীক পেলেন শরদ পাওয়ার। আসন্ন নির্বাচনে এবার পওয়ার লড়বেন ‘তূর্য (শিঙা) বাদক ব্যক্তি’ প্রতীক নিয়ে। সবমিলিয়ে মারাঠা রাজনীতিতে কাকা-ভাইপোর এই লড়াইয়ে নজর গোটা দেশের।

গত বছর এনসিপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার নিলে শরদের এনসিপি থেকে বেরিয়ে বিজেপির হাত ধরেন ভাইপো অজিত পাওয়ার। বিজেপির ও শিবসেনার সরকারে যোগ দিয়ে মন্ত্রী হন এনসিপির ৯ বিধায়ক। অজিত নিজে উপমুখ্যমন্ত্রী হন। ক্ষুব্ধ শরদ অজিত শিবিরের একাধিক নেতাকে বরখাস্ত করেন। দাবি করেন, আসল এনসিপি তাঁরাই। তবে নির্বাচন কমিশন এনসিপির সেই দাবি মানেনি। ৬ ফেব্রুয়ারি কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়, অজিত পওয়ারের নেতৃত্বাধীন শিবিরই আসল এনসিপি। ‘এনসিপি’ নাম এবং নির্বাচনী প্রতীক ‘ঘড়ি’ ব্যবহারের অধিকার পাবে অজিতের গোষ্ঠী।

আরও পড়ুনঃ রাঁচিতে চতুর্থ টেস্ট খেলতে নেমে নজির গড়লেন অশ্বিন

তখনই ঠিক হয়ে যায় শরদ পওয়ারের নেতৃত্বাধীন শিবিরের নাম হবে এনসিপি (শরদচন্দ্র পওয়ার)। এবার সেই শিবিরকে প্রতীক দিল ‘তূর্য (শিঙা) বাদক ব্যক্তি’। অবশ্য কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন শরদ পাওয়ার। সেখান থেকে কোনও নির্দেশ না আসা পর্যন্ত এই প্রতীকেই লড়তে হবে শরদকে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago