তৃণমূলের চাপ, মঙ্গলবারই চোপড়া যাচ্ছেন রাজ্যপাল!

খবর লাইভ : আগামিকাল, মঙ্গলবার চোপড়া যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিন দুপুর দেড়টা নাগাদ কলকাতা ফিরছেন তিনি। তারপর রাতেই দার্জিলিং মেলে কিষাণগঞ্জের উদ্দেশে রওনা দেবেন, সেখান থেকে সড়কপথে চোপড়া পৌঁছনোর কথা রাজ্যপালের। মঙ্গলবার দিনভর চোপড়ায় থাকার কথা রাজ্যপালের।

বিএসএফের গাফিলতিতে অবৈধ নির্মাণের জন্য উত্তর দিনাজপুরের চোপড়ায় চারজন নিরীহ শিশুমৃত্যু হয়েছে। এই ঘটনায় চাপ বাড়াচ্ছিল তৃণমূল কংগ্রেস। রাজ্যপাল সন্দেশখালি গেলে, চোপড়া কেন যাবেন না? বার বার তোলা হচ্ছিল সেই প্রসঙ্গ। উত্তর দিনাজপুরের চোপড়ার চেতনগাছিতে মৃত চার শিশুর পরিবারের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবং বিএসএফের বিরুদ্ধে নালিশ জানানো হয়েছিল রাজ্যপালকে।

আরও পড়ুনঃ ১০০দিনের পরিকল্পনা! স্লোগান বদলে লোকসভার বাদ্যি বাজালেন মোদি, লক্ষ্য সেই কংগ্রেস

তবে শুধু সরকার নয়, সন্তান হারানো পরিবারের পাশে দাঁড়াতে আর্থিক সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে সন্তানহারা পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহিলা শাখাকেও চোপড়ায় যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্র থেকে জানা গিয়েছে, শীঘ্রই চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে মহিলা তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল চোপড়া যাবে। তাঁরা ওই চার শিশুর পরিবারের সঙ্গে কথা বলবে এবং এরপর তারা ফিরে এসে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে রিপোর্ট দেবে।

Chopra – visit – govornor – anand bose

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago