লালবাজারের নোটিশ পেতেই হাই কোর্টের দ্বারস্থ শুভেন্দুর আইনজীবী, মামলা দায়েরের অনুমতি

খবর লাইভ : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী সূর্যনীল দাসকে তলব করল লালবাজার। কলকাতা পুলিশের তরফে আগামী ২১ ফেব্রুয়ারি তাঁকে হাজির হতে বলা হয়েছে। কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হওয়া এই অভিযান দু’বার আটকে দেয় পুলিশ। এই বাধা কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আইনজীবী সূর্যনীল দাস। তাঁকে এবার নোটিশ পাঠান হল লালবাজার থেকে।

সূর্যনীল দাস শুভেন্দু অধিকারীর আইনজীবী। তাঁকে নোটিশ পাঠানো হয়েছে লালবাজারের রেইড সেকশনের তরফ থেকে। সন্দেশখালি যাওয়ার পথে বিরোধী দলনেতাকে সায়েন্স সিটির সামনে আটকানো হয়েছিল। আইনজীবী সূর্যনীল দাস এই প্রেক্ষিতেই প্রশ্ন তোলেন যে, আইনের কী প্রভিশন আছে ওঁকে আটকানোর। এরপরই আগামী ২১ ফেব্রুয়ারী আইনজীবী সূর্যনীল দাসকে হাজিরা দিতে বলা হয়েছে। পুলিশের তলব পাওয়ার পরই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন আইনজীবী সূর্যনীল দাস। তাঁকে মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে। মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা।

আরও পড়ুনঃ সংসদীয় কমিটির তলবে সাড়া দিচ্ছেন না, লোকসভার সচিবালয়ে চিঠি ডিজির

সন্দেশখালি ঢুকতে বাধা পাওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন খোদ শুভেন্দু অধিকারী। আদালত ১৪৪ ধারা বাতিল করার পরেও ফের পুলিশ ১৪৪ ধারা জারি করে তাঁর পথ আটকেছে বলে শুভেন্দুর অভিযোগ। পুলিশের বাধা টপকে এগোতে না পেরে বিধায়কদের নিয়ে রামপুরে রাস্তার উপরেই বসে পড়েন শুভেন্দু অধিকারী। রাস্তায় বসেই পুলিশকে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। পরবর্তী ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি জয় সেনগুপ্ত না থাকায় বিচারপতি কৌশিক চন্দের এজলাসে গত শুক্রবার মামলা দায়ের করেন তিনি। সোমবারই মামলার শুনানি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago