খালি হাতে ফিরলেন নাভালনির মা, দেহ কোথায়? প্রশ্নে উত্তাল রাশিয়া

খবর লাইভ : শুক্রবার মৃত্যু হয়েছে পুতিনের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অ্যালেক্সেই নাভালনির। সোমবার ছেলে মৃতদেহ দেখতে গিয়ে খালি হাতে ফিরতে হল প্রয়াত নেতার মা-কে। মৃত্যু রহস্য নিয়ে যতই মুখে কুলুপ আঁটতে শুরু করেছে রাশিয়া প্রশাসন, ততই প্রবল হচ্ছে নাভালনির বিচার চেয়ে আন্দোলন। ইতিমধ্যেই আন্দোলনের জেরে দেশ জুড়ে প্রায় ৪০০ নাভালনি সমর্থকদের গ্রেফতার করেছে রাশিয়া প্রশাসন।

ক্রেমলিনের তরফে প্রকাশিত নাভালনির মৃত্যু সংবাদে প্রথমে সন্দেহ প্রকাশ করেছিল আমেরিকা থেকে পাশ্চাত্যের দেশগুলি। সেই সঙ্গে মৃত্যুর জন্য জো বাইডেন থেকে জাস্টিন ট্রুডো, সবাই পুতিনকেই দায়ী করেন। নাভালনির মৃত্যুকে পুতিনের নৃশংস মনোভাবের উদাহরণ বলেই তুলে ধরেন তাঁরা। তবে এই মৃত্যুতে যে কোনও রহস্য রয়েছেই তা প্রকাশিত হতে থাকে পুতিন প্রশাসনের গোপণীয়তা থেকে। অন্যদিকে নাভালনির দেহ প্রকাশ্যে আনার ও পরিবারের হাতে তুলে দেওয়ার দাবিতে উত্তাল হয়ে ওঠে রাশিয়ার ৩২টি শহর।

সোমবার প্রয়াত নেতার মা লিউডমিলা নাভালনেয়া আর্কটিক জেলে ছেলের দেহ দেখতে গেলে তিনিও নিরাশ হয়ে ফেরেন। তিনদিন ধরে পরিবারকে জানানোই হয়নি কোথায় তাঁর দেহ রাখা রয়েছে। আর্কটিক জেলের মর্গে ঢুকতে দেওয়া হয়নি তাঁর মা ও আইনজীবীকে। এক আইনজীবীকে কার্যত ধাক্কা দিয়ে বের করে দেয় নিরাপত্তারক্ষীরা, এমনটাই দাবি নাভালনির মুখপাত্রের।

অন্যদিকে নাভালনির মৃত্যুতে ফের ইউরোপিয়ান ইউনিয়নের প্রবল চাপের মুখে পড়তে চলেছে পুতিন, তা বলাই বাহুল্য। সোমবারই বেলজিয়ামের ব্রাসেলস-এ ইউরোপিয়ান ইউনিয়নের নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে যোগ দিতে চলেছেন প্রয়াত নেতার স্ত্রী ইউলিয়া নাভালনেয়া। সেখানে পুতিনের ওপর চাপ বাড়াতে তিনি কী পদক্ষেপ নেবেন তার দিকেও লক্ষ্য রাখবে গোটা বিশ্ব।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago