খবর লাইভ : স্বাভাবিক ছন্দে ফিরেছে সন্দেশখালি। যদিও বিরোধীরা বারবার গন্ডগোল পাকিয়ে পরিস্থিতিকে উত্ত্যক্ত করার চেষ্টা করে চলেছে। যদিও এসবের মাঝে রাজ্য সরকারের তরফে বারবার সন্দেশখালিতে বিভিন্ন প্রতিনিধিদল গোটা বিষয়টির উপর নজর রাখছে। শনিবার রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা পৌঁছে গেলেন সেখানে। কমিশনের তুলিকা দাস এবং অ্যাডভাইজারি সুদেষ্ণা রায় জানাচ্ছেন একটি শিশুকে মায়ের কোল থেকে টেনে নিয়ে ছুড়ে ফেলার ঘটনা সংবাদমাধ্যমে জানার পরই, এখানে আসার সিদ্ধান্ত। গত ১০ ফেব্রুয়ারি এই ঘটনা ঘটে বলে অভিযোগ।
গত সোমবার সন্দেশখালিতে গিয়েছিল রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরা। সেখানে মহিলাদের ওপর নির্যাতনের যে অভিযোগ উঠেছিল তা খতিয়ে দেখতে রাজ্য পুলিশের তরফে একটি বিশেষ তদন্তকারী তিন গঠন করা হয় যার নেতৃত্বে ছিলেন ডিআইজি সিআইডি সোমা দাস । তবে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা কোনও অভিযোগ পেয়ে সেখানে যাননি এমনটাই স্পষ্ট করেছেন সুদেষ্ণা রায়। তিনি পরিষ্কার জানিয়ে দেন যে মিডিয়াতে খবর সম্প্রচারিত হওয়ার পর নিজে থেকেই তাঁরা সন্দেশখালিতে এসেছেন। পাশাপাশি যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তাই এলাকার যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন তাঁদের কোনও অসুবিধা হচ্ছে কিনা সেই দিকটাও খোঁজ নিয়ে দেখবেন তাঁরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…