খবর লাইভ : নজির গড়লেন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটার অ্যানাবেল সাদারল্যান্ড। মহিলাদের টেস্ট ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি করলেন তিনি।২১০ রান করেন তিনি। পারথে দক্ষিণ আফ্রিকা মহিলা দলের বিরুদ্ধে একটিমাত্র টেস্ট খেলতে নামে অজিরা। আর সেখানেই এই নজির গড়েন অজি ব্যাটার সাদারল্যান্ড। ২৪৮ বলে ডাবল সেঞ্চুরি হাঁকান তিনি।
এর আগে এই রেকর্ড ছিলো অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার কারেন রল্টনের। ২০০১ সালে কারেন রল্টন এই নজির গড়েছিলেন। ২৩ বছর পরে সেই রেকর্ড ভেঙে দিলেন সাদারল্যান্ড। উল্লেখ্য, রোল্টনের ডাবল সেঞ্চুরি এসেছিল ৩০৬ বলে। কিন্তু সাদারল্যান্ড নতুন করে রেকর্ড লেখেন। তিনি ডাবল সেঞ্চুরি করেন ২৪৮ বলে। সাদারল্যান্ড শেষ পর্যন্ত ২৫৬ বলে ২১০ রান করেন। সাদারল্যান্ড প্রায় ভেঙে দিচ্ছিলেন স্বদেশীয় এলিস পেরির অপরাজিত ২১৩ রানের রেকর্ডও। অল্পের জন্য রক্ষা পায় সেই রেকর্ড।
আরও পড়ুনঃ সন্দেশখালিতে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল
সাদারল্যান্ড নাম জুরলো ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের সঙ্গেও । ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের পর সবচেয়ে কম বয়সে টেস্টে দ্বিশতরান করলেন সাদারল্যান্ড। ২০০২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯ বছর ২৫৪ দিন বয়সে দ্বিশতরান করেছিলেন মিতালি। সাদারল্যান্ড দ্বিশতরান করলেন ২২ বছর ১২৬ দিনে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…