নির্বাচনী বন্ড নিয়ে সুপ্রিম রায়ের বিরোধিতা, নয়া পদক্ষেপে মোদি সরকার!

খবর লাইভ : দেশের শীর্ষ আদালতে  জানিয়ে দিয়েছে নির্বাচনী বন্ড  ‘অসাংবিধানিক’। এখানেই শেষ নয় কোন রাজনৈতিক দল গত পাঁচ বছরে কোন শিল্প সংস্থার থেকে কত টাকা চাঁদা পেয়েছে, তা মার্চ মাসেই প্রকাশ্যে আসতে চলেছে। তাই ভয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি । এই বন্ড চালু হবার পর সব থেকে বেশি সুযোগ-সুবিধে এবং অর্থ নিজেদের পকেটে পুড়েছে গেরুয়া শিবির। তাই এবার মুখোশ খুলে যাওয়ার ভয় পাচ্ছেন মোদি! বিরোধীরা মনে করছেন এবার অধ্যাদেশ জারি করে সুপ্রিম কোর্টের  এই রায় উল্টে দেওয়ার চেষ্টা করতে পারে বিজেপি।

নির্বাচনী বন্ড চালু করার পরে বিজেপি কর্পোরেট সংস্থাগুলিকে নানা সুবিধা পাইয়ে দিয়ে গোপনে মোটা টাকা চাঁদা আদায় করছে বলে বিরোধীরা সরব হয়েছে। ২০১৭ সালের বাজেটে নির্বাচনী বন্ডের ঘোষণা হয়েছিল। ২০১৮-র জানুয়ারি মাসে নির্বাচনী বন্ড চালুর বিজ্ঞপ্তি জারি হয়। পরিসংখ্যান বলছে ২০১৭-১৮ থেকে ২০২২-২৩-এর মধ্যে মোট ১২,০০৮ কোটি টাকার নির্বাচনী বন্ড বিক্রি হয়েছে। এর প্রায় ৫৫ শতাংশ অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৬,৫৬৪ কোটি টাকা বিজেপির কোষাগারে ঢুকেছে। তাই খুব স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের রায় বিপাকে ফেলেছে মোদি- শাহদের। শীর্ষ আদালত জানিয়েছে আগামী মাসের মধ্যেই কোন পার্টি কত চাঁদা দিয়েছে বিজেপিকে সেই তথ্য সামনে আনতে হবে। বন্ডের বিরুদ্ধে মামলার অন্যতম আইনজীবী কপিল সিব্বলের দাবি, এতে বিজেপির মুখোশ খুলে যাবে। কারণ, কেউ বিনা কারণে বিজেপিকে কোটি কোটি টাকা দেয়নি। ঠিক সেই কারণেই এবার সুপ্রিম কোর্টের রায় উল্টে দেওয়ার চেষ্টা করবে মোদি সরকার এমনটাই আশঙ্কা করছেন বিরোধীরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago