আজ শুরু উচ্চমাধ্যমিক, পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

খবর লাইভ : জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা  শুরু হতে আর কয়েক মুহূর্ত বাকি। গত বছরে তুলনায় এ বছর উচ্চমাধ্যমিকে মোট ১ লক্ষের বেশি পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ৯০ হাজার। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে বাংলা জুড়ে ছড়িয়ে থাকা ২৩৪১টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। গতবছরের তুলনায় পরীক্ষা শুরুর সময় কিছুটা এগিয়ে এসেছে। পড়ুয়াদের শুভকামনা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নিজের এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু  সকলকে ঠান্ডা মাথায় পরীক্ষা দেবার অনুরোধ করেছেন।

টুকলি এবং প্রশ্ন ফাঁস এড়াতে এ বছর একাধিক কড়া পদক্ষেপ করেছে উচ্চমাধ্যমিক সংসদ। পরীক্ষা কেন্দ্রে যদি মোবাইল হাতে কেউ ধরা পড়েন তৎক্ষণাৎ ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে বলে জানানো হয়েছে। তিনি এই বছর আর কোনও পরীক্ষা দিতে পারবেন না। এই পাশাপাশি সেন্টার সেক্রেটারি, সেন্টার-ইন-চার্জ, ভেনু সুপারভাইজ়ার এবং কাউন্সিল নমিনিদের কেউই ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। সেক্ষেত্রে আধিকারিকদের ভেনু সুপারভাইজারের ঘরে ফোন জমা রাখতে হবে।প্রত্যেক পরীক্ষার্থীকে প্রশ্নপত্রের উপরে থাকা সিরিয়াল নম্বর উত্তরপত্রে উল্লেখ করতে হবে। প্রশ্নপত্রে থাকছে কিউআর কোড বা বারকোড। বিভিন্ন এই কোডের ব্যবহার হবে। কোনও পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল করলে সঙ্গে সঙ্গে সেই পরীক্ষার্থী বা কোন জেলা কোন পরীক্ষা কেন্দ্র এবং কোন পরীক্ষার ঘর থেকে সেই প্রশ্নের ছবি উঠেছে, তা সঙ্গে সঙ্গে চিহ্নিত করতে পারবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিলের পাশাপাশি কড়া পদক্ষেপ করা হবে। অন্যান্য বছরের মতো এই বছরও রাজ্য সরকারের তরফ থেকে পরীক্ষার্থীদের জন্য গণপরিবহনে বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে শিয়ালদহ শাখায় বেশকিছু গ্যালোপিং ট্রেন অল স্টপেজ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago