সুকান্তের উপর হামলা, রাজীব-সহ বাংলার তিন পুলিশকর্তাকে তলব লোকসভার স্বাধিকার রক্ষা কমিটির

খবর লাইভ : বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ওপর পুলিশি হামলার অভিযোগের ঘটনায় রাজ্যের মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি-সহ পাঁচ পদস্থ কর্তাকে ডেকে পাঠাল লোকসভার সংসদীয় স্বাধিকার রক্ষা কমিটি।

বুধবার সন্দেশখালি যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পরে অসুস্থও হয়ে পড়েন সুকান্ত। ওই ঘটনায় রাজ্য পুলিশ প্রশা্সনের বিরুদ্ধে সংসদীয় স্বাধিকার রক্ষা কমিটির কাছে ই-মেলে অভিযোগ জানিয়েছিলেন সুকান্ত।

সুকান্তের উপর হামলার অভিযোগ, হস্তক্ষেপ করল লোকসভা, তলব রাজীব-সহ বাংলার তিন পুলিশকর্তাকে আগামী সোমবার লোকসভার স্বাধিকার রক্ষা কমিটির মুখোমুখি হতে বলা হয়েছে তিন পুলিশকর্তাকে। এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দেওয়া হয়েছে লোকসভার সচিবালয় থেকে।

আরও পড়ুনঃ ফের উত্তপ্ত মণিপুর, এবার হামলা পুলিশ সুপারের দফতরে!
বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের উপর হামলার অভিযোগের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমার-সহ তিন পুলিশকর্তা তলব করা হল লোকসভায়। আগামী সোমবার লোকসভার স্বাধিকার রক্ষা কমিটি (প্রিভিলেজ কমিটি)-র মুখোমুখি হতে বলা হয়েছে তাঁদের। এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে একটি চিঠিও দেওয়া হয়েছে লোকসভার সচিবালয় থেকে। চিঠিতে বলা হয়েছে, রাজ্য পুলিশের ডিজি, বসিরহাট পুলিশ জেলার সুপার এবং অতিরিক্ত সুপার যাতে স্বাধিকার রক্ষা কমিটির মুখোমুখি হন, তা নিশ্চিত করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রককে।

বুধবার সন্দেশখালি যাওয়ার পথে বাধা পেয়েছিলেন সুকান্তেরা। পরে সাংসদ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে ওই হাসপাতালের আইসিইউ থেকে স্থানান্তরিত করা হয়েছে। বিজেপির অভিযোগ, সুকান্তকে হেনস্থা করা হয়েছে। তাতে সাংসদের প্রাণ সংশয়ও হতে পারত বলে দাবি করা হয়েছে। এর প্রেক্ষিতেই বাংলার ডিজি রাজীব, উত্তর ২৪ পরগনার বসিরহাট পুলিশ জেলার সুপার হোসেন মেহেদি রহমান এবং অতিরিক্ত সুপার পার্থ ঘোষকে তলব করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রককে দেওয়া চিঠিতে বলা হয়েছে, ওই তিন পুলিশকর্তাকে আগামী সোমবার সকাল সাড়ে ১০টায় অ্যানেক্স বিল্ডিংয়ের ২ নম্বর কমিটি রুমে হাজির থাকতে হবে। উক্ত পুলিশকর্তারা যাতে সঠিক সময় সঠিক স্থানে পৌঁছে যান, তা নিশ্চিত করতে বলা হয়েছে অমিত শাহের মন্ত্রককে।

সুকান্তের সঙ্গে রাজ্য পুলিশের টানাপড়েন শুরু হয়েছিল মঙ্গলবার সন্ধ্যায়, বসিরহাটে পুলিশ সুপারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ দিয়ে। দুপুরে সুকান্ত পুলিশের চোখে ফাঁকি দিয়ে ট্রেনে চেপে বসিরহাট এসপি অফিসের সামনে পৌঁছে যান। সঙ্গে তাঁর অনুগামীরা। পুলিশের ব্যারিকেড ভেঙে একটা সময়ে এগিয়েও যান তাঁরা। তখন পুলিশ লাঠি চালায় এবং কাঁদানে গ্যাস ছোড়ে। উল্টো দিকে বিজেপির লোকজন ইট ছোড়ে বলেও অভিযোগ। দু’পক্ষের একাধিক লোকজন জখম হন। সুকান্তের এক রক্ষীও জখম হন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago