খবর লাইভ : আজ থেকে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্যাচ। রাজকোটে প্রথম দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ভারতে রান সংখ্যা ৩২৬। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন রবিন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব। দূরন্ত ইনিংস রোহিত শ্ররমা, রবীন্দ্র জাদেজার। দুজনই করেন শতরান । ১৩১ রান করেন রোহিত শর্মা। ১১০ রানে অপরাজিত জাদেজা। অভিষেক ম্যাচে অর্ধশতরান সরফরাজ খানের।
ম্যাচে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট করতে নেমে প্রথমেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। মাত্র ১০ রানে আউট হন যশস্বী জসওয়াল। এরপরই শূন্যরানে আউট হন ভারতের তরুন ক্রিকেটার শুভমন গিল। ৫ রানে আউট হন রজত পতিদার। এরপর দলকে ভরসা দেন অধিনায়ক রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা। ১৩১ রান করেন রোহিত। এই রানের সুবাদে একবছর পর টেস্ট ক্রিকেটে শতরান এল রোহিতের ব্যাট থেকে।
আরও পড়ুনঃ সন্দেশখালিতে আরএসএসের বাসা রয়েছে, বিধানসভায় দাবি মমতার
জাদেজার সঙ্গে ২০৪ রানের জুটি গড়েন ভারত অধিনায়ক। অপর দিকে ১১০ রানে অপরাজিত জাড্ডু। এই রানের সুবাদে টেস্টে ৩০০০ রানের গণ্ডিও বৃহস্পতিবার পার করলেন জাদেজা। এদিকে অভিষেক ম্যাচে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স সরফরাজ খানের। ৬২ রান করেন তিনি। ইংল্যান্ডের হয়ে বল হাতে তিন উইকেট মার্ক উডের। একটি উইকেট ট্ম হার্টলির।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…